Massive Money Recovered: দ্বিতীয় দফা ভোটের আগে মেগা টাকা উদ্ধার, CRPF ও পুলিশের যৌথ অপারেশনে উদ্ধার লক্ষ-লক্ষ টাকা

Massive Money Recovered: দ্বিতীয় দফা ভোটের আগে মেগা টাকা উদ্ধার, CRPF ও পুলিশের যৌথ  অপারেশনে উদ্ধার লক্ষ-লক্ষ টাকা

Last Updated:

Massive Money Recovered: দ্বিতীয় দফার নির্বাচনের আগে মন্দিরবাজার থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করল পুলিশ

উদ্ধার হওয়া টাকা
উদ্ধার হওয়া টাকা

দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফার নির্বাচনের আগে মন্দিরবাজার থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করল পুলিশ। প্রায় ১৭.৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশের বাহিনী একসঙ্গে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত বলে অভিযোগ তুলছে তৃণমূল নেতৃত্বরা। তাদের দাবি বাইকে করে একাধিক ব্যক্তি এই টাকা নিয়ে যাচ্ছিল। তারা জানতে পেরে ঘটনাস্থলে আসে।

খবর পেয়ে পুলিশ যায়, তখন সেখান থেকে কয়েকজন পালিয়ে যায় বলে দাবি তৃণমূলের। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন অর্ঘ পুরকাইত ও শুভদ্বীপ হালদার।

ধৃতদের কাছ থেকে ৫০০ টাকার ৩৫ টি বান্ডিল উদ্ধার করা হয়েছে। যা ১৭.৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। কেশবেশ্বর শিব মন্দিরের কাছে পুলিশ গোপন সূত্রে জানতে পেরে একটি বাইকে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এত বিপুল পরিমাণে টাকা কেন নিয়ে যাচ্ছিল তারা তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় এইভাবে টাকা নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ করে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই ঘটনার প্রতিকার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন।

Nawab Mullick

Previous post

অমিত শাহের হেলিকপ্টার করল ‘মর্নিং শিফট’…! শনিবার সকালে জানেন কে চড়ে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টারে?

Next post

শরীরচর্চায় একাধিক বিধিনিষেধ! কীভাবে নতুন ছবির জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন সাহেব?

Post Comment

You May Have Missed