অমিত শাহের হেলিকপ্টার করল ‘মর্নিং শিফট’…! শনিবার সকালে জানেন কে চড়ে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টারে?
Last Updated:
Amit Shah Helicopter: ‘প্রটোকল’ ভেঙে অমিত শাহের হেলিকপ্টার শনিবার সকাল সকাল উড়ল কাকে নিয়ে? স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টারের ‘মর্নিং শিফট’ অবাক করে দিল! সৌজন্যের নজির নিয়ে শোরগোল বিজেপি শিবিরে।
কলকাতা: দ্বিতীয় দফার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর এই আবহেই প্রচারের শেষ বেলায় সৌজন্যের বিরল নজির গেরুয়া শিবিরে। প্রচার যখন চূড়ান্ত পর্যায়ে, তখন এক মুহূর্তও নষ্ট করা বিলাসিতা। আর তাই নিজের জন্য বরাদ্দ হেলিকপ্টারটিও ক্ষেত্রবিশেষে দলের অন্য নেতাদের জন্য ছেড়ে দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ঠিক কী ঘটল গত শনিবার? এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি ছিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ও মেমারিতে। অন্যদিকে, দুপুর থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল জামালপুর থেকে। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সুকান্ত রীতিমতো অবাক। প্রতিদিন যে কপ্টারে তিনি যাতায়াত করেন, এটি সেই কপ্টার নয়।
পড়ে পাইলটের ব্রিফিং থেকে জানা গেল, এটি স্বয়ং অমিত শাহের জন্য আনা অত্যাধুনিক হেলিকপ্টার। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সেটি সকালের শিফটে বরাদ্দ করা হয়েছে সুকান্তের জন্য। সুকান্ত সেই কপ্টারেই উড়ে গেলেন খণ্ডঘোষ, সেখান থেকে মেমারি। বেলা সাড়ে ১২টার মধ্যে মেমারির কর্মসূচি সেরে সেই কপ্টারই ফিরে এল শাহকে নিতে। সুকান্ত সড়কপথে কলকাতায় ফিরলেন, আর শাহ আকাশে উড়লেন তাঁর কপ্টারের জয়ের লক্ষ্যে।
Kolkata,West Bengal
Apr 25, 2026 11:49 PM IST




Post Comment