‘মমতা টাকা পাঠাচ্ছে, উনি মুখ্যমন্ত্রী, বিজেপি-কে ভরসা করেন’, সেই ফুটপাতবাসিনীকে নিয়ে শুভেন্দু

কলকাতা: ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করায় ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ পৌঁছলেন ফুটপাত নিবাসী সেই মহিলা। সন্তানকে কোলে নিয়েই ‘জনতার দরবারে’ পৌঁছন ওই মহিলা। সেখানে তাঁর সঙ্গে কথা বলেন শুভেন্দু। জানান, ওই মহিলা মুখ্যমন্ত্রীর উপরই ভরসা রাখছেন। গত ১৫ বছর  ধরে আগের সরকার তাঁর কোনও খোঁজই নেয়নি। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁকে টাকাও পাঠাচ্ছেন বলে দাবি করেন শুভেন্দু। (Footpath Milk Outrage)

‘জনতার দরবারে’ এদিন সন্তানকে কোলে নিয়ে হাজির হন ফুটপাত নিবাসী ওই মহিলা। সেখানে তাঁর সঙ্গে কথা বলেন শুভেন্দু। কী কথা হল, তা জানাতে গিয়ে শুভেন্দু বলেন, “উনি বলেছেন, মুখ্যমন্ত্রীকেই ভরসা করেন। ১৫ বছর মমতা খোঁজ নেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপি-র বিরুদ্ধে কথা বলো। উনি বললেন, ‘আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপি-কে’। আমি বললাম, কর্পোরেশনকে বলে দেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তায় থাকবেন না। ফুটপাত মানুষের জন্য। থাকার ব্যবস্থা আমরা করব।” (Suvendu Adhikari)

আরও পড়ুন: তৃণমূলের দুই শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েতে দেওয়া হল এই শর্ত…

অগ্নিমিত্রা যেভাবে ওই মহিলাকে ধমক দেন, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু এদিন শুভেন্দু বলেন, “আরে উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা, ছড়া লিখছেন, ওই যে…মাকুরা, বামপন্থীরা…ওদের বলব, খোঁজ নেননি, ৫০ বছর ছিল। ৩৪ বছর আপনারা এই সব মানুষের খোঁজ নেননি। ১৫ বছর মমতা। দেখলেন তো, সীতাদেবী এখানে এসে বলছেন, ‘ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপি-কে করি। মমতার চক্করে নেই’।”

আরও পড়ুন: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

পার্কস্ট্রিটের ফুটপাতকে জবরদখল মুক্ত করতে গিয়ে ওই মহিলাকে ধমক দেন অগ্নিমিত্রা। শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করা নিয়ে মহিলাকে তিরস্কার করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। একদিন আগে সেই নিয়ে সরব হন মমতা। বলেন, “ছোট্ট দুধের শিশু। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য। থাকার জায়গা নেই, অসহায়। দুধটা ফেলে দিতে গায়ে লাগে না আপনাদের? মনে রাখবেন, মায়ের অফিশাপ বড় অভিশাপ। আমি পরিবারটির দায়িত্ব নিতে রাজি আছি।” ফুটপাতবাসী পরিবারের দায়িত্ব নিতে রাজি বলেও দাবি করেন। সেই নিয়ে অগ্নিমিত্রাও কটাক্ষ করেন মমতাকে। বলেন, ‘আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না।’ এবার ওই মহিলার সঙ্গে কথা বললেন শুভেন্দু।

Post Comment

You May Have Missed