প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী এবং ভারতের প্রথম মহিলা ‘মিমিক্রি আর্টিস্ট’ বা অনুকরণ শিল্পী, আশা সিংহ জয়সওয়াল (Aasha Singh Jaiswal)। তাঁকে ভারতের প্রথম মহিলা অনুকরণ শিল্পী বলে মনে করা হত, মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। ২২ অগাস্ট সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। অভিনেত্রীর প্রয়াণের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তাঁর ছেলে, ছেলে আকাশ ভরদ্বাজ। মা-কে পরিশ্রমী লৌহমানবী বলে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করতে বলেছেন অনুরাগীদের। ২৩ অগাস্ট সকাল ১০টা নাগাদ, মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে আশা সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়েরা শেষকৃত্যে উপস্থিত ছিলেন, এমনটাই জানা গিয়েছে। 

মায়ের মৃত্যুর খবর জানিয়ে জীবনকে উদযাপনের কথা বললেন তাঁর সন্তান

অভিনেত্রীর সন্তান জানিয়েছেন, কাজই তাঁর মায়ের সমস্তকিছু, চিরকাল নিজের পরিচিতির জন্যই কাজ করে গিয়েছেন তিনি। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের যা যা কাজ আছে, সেগুলো অনুরাগীদের আবার দেখার জন্য অনুরোধ করেছেন তিনি। অভিনেতার সন্তান জানিয়েছেন, এতেই তাঁর মায়ের আত্মা শান্তি পাবেন। আকাশ আরও জানিয়েছেন, শোকের পরিবর্তে জীবনকে উদযাপন করাই শ্রেয়। সেটাই জীবনের অন্যতম আনন্দ, জীবনের অর্থ খুঁজে নেওয়াই জীবনের প্রতি আসল শ্রদ্ধা। সেই কারণেই অভিনেত্রীর কাজকে উদযাপন করার কথাই বলেছেন। 

ভারতের প্রথম মহিলা মিমিক্রি আর্টিস্ট ছিলেন আশা, কিংবদন্তি অভিনেত্রীদের শিল্পীদের নকল করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, মীনা কুমারীর কন্ঠস্বর নকল করার জন্য। তবে পাশাপাশি, অভিনয় ও করেছেন তিনি। বিআর চোপড়ার ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের স্ত্রী কৃপীর চরিত্রে অভিনয় করেছিলেন অনুকরণ শিল্পী, আশা সিংহ জয়সওয়াল। অভিনয়ের বাইরেও আশা ছিলেন এক জন সফল উদ্যোক্তা। ‘আশা ইভেন্টস অ্যান্ড ফিলম্‌স’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি, সেখানেই কাজ করে গিয়েছেন।

 

আরও পড়ুন: Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?



Previous post

আবাস প্লাস প্রকল্পে আবেদন করতে চান…? কী কী নথি লাগবে জানেন? রইল আবেদনের সময়সীমা থেকে হেল্পলাইন নম্বর

Next post

পর্যটনের উন্নয়নে ১০০০ কোটির মেগা প্ল্যান শঙ্কর ঘোষের, পাহাড় থেকে সুন্দরবন নিয়েও বড় পরিকল্পনা পর্যটন দফতরের

Post Comment

You May Have Missed