প্রকাশ্যে অনুপম-পুত্রের প্রথম ছবি, নিজেই শেয়ার করেন নিলেন নতুন মা প্রশ্মিতা
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর ভাগ করে নিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী জুটি। আর এবার প্রকাশ্যে আনলেন, তাঁর ছবি। মা হয়েছেন সঙ্গীতশিল্পী প্রস্মিতা পাল (Prashmita Paul)। বাবা হয়েছেন, সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupan Roy)। অগাস্ট মাসের ১৭ তারিখ তাঁদের পরিবারে এসেছে নতুন সন্তান। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছেন তাঁরা। পুত্রসন্তান এসেছে তাঁদের সংসারে। পরিবারে নতুন সদস্য আসার খবর প্রথমে প্রকাশ্যে আনেননি অনুপম বা প্রশ্মিতা কেউই। তাঁরা ২জনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালবাসেন। সন্তান জন্মের পরেই সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিয়েছেন এই সুরেলা জুটি।
সোশ্যাল মিডিয়ায় অনুপম-প্রশ্মিতার পুত্রের প্রথম ছবি প্রকাশ্যে
সোশ্যাল মিডিয়ায় প্রশ্মিতা একটি ছবি আপলোড করেছেন। প্রথম ছবিতে রয়েছে, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময়ের ছবি। আর দ্বিতীয় ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, একরত্তিকে কোলে নিয়ে। তবে খুদের মুখ বোঝা যাচ্ছে না। তাকে ২ হাতে আগলে রয়েছেন প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পরে, শুভেচ্ছায় ভাসছেন প্রশ্মিতা এবং অনুপম। সন্তান জন্মের পরে সুস্থ ছিলেন প্রশ্মিতা, তা জানিয়েছিলেন অনুপম ও। এবার একরত্তিকে নিয়ে তাঁদের নতুন ইনিংস শুরু । খুদের নাম কি হবে.. তা নিয়ে জল্পনা চলছে। যে অনুপমের কলমে প্রাণ পায় আবেগ, তিনি ছেলের নাম কী রাখবেন, তা জানার অপেক্ষায় সকলেই। তবে ছেলের নাম এখনও প্রকাশ্যে আনেননি অনুপম এবং প্রশ্মিতা।
২০২৪ সালে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছিলেন অনুপম প্রস্মিতা। সোশ্যাল মিডিয়ায় অল্পবিস্তর ছবি শেয়ার করলেও, কাজের বাইরে নিজেদের ব্যক্তিগত জীবনকে খুব একটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পছন্দ করেন না অনুপম বা প্রশ্মিতা কেউই। দীর্ঘদিন থেকেই পেশাগত কারণে একে অপরের সঙ্গে পরিচিত থাকলেও, অনুপম আর প্রশ্মিতার প্রেম খুব অল্প সময়েরই। পেশাগত কারণেই কাছাকাছি আসেন তাঁরা। তারপরেই প্রেম এবং বিয়ের সিদ্ধান্ত। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম প্রশ্মিতা। সেই বিয়ের খবরই কার্যত হঠাৎই প্রকাশ্যে এসেছিল। আর পুত্রসন্তান আসার খবর দিয়েও বেশ চমকেই দিয়েছিলেন অনুপম এবং প্রশ্মিতা। নতুন জীবনের জন্য তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
Post Comment