SIR Update: SIR মামলায় সুপ্রিম কোর্টে উদ্বেগ, ৩৮ লাখ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন!

Last Updated:

বাংলার SIR মামলায় ৩৮ লাখেরও বেশি আবেদন জমা পড়লেও মাত্র ৭ লাখ নাম সংযুক্তির আবেদন বলে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। বাকি ৩১ লাখ আবেদন নাম বাদ দেওয়ার জন্য, এমন রিপোর্ট তুলে ধরে অ্যাডজুডিকেশনের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

SIR মামলায় ৩৮ লাখ আবেদন, উদ্বেগ সুপ্রিম কোর্টের
SIR মামলায় ৩৮ লাখ আবেদন, উদ্বেগ সুপ্রিম কোর্টের

কলকাতাঃ বাংলার SIR মামলা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর চার মাস কেটে গেলেও আবেদনগুলির অ্যাডজুডিকেশনের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এদিন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ সাংসদ ইশা খান চৌধুরির আরটিআই রিপোর্ট তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে। সেখানে কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩৮ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে কমিশনের কাছে। তবে তাৎপর্যপূর্ণভাবে, এর মধ্যে মাত্র ৭ লক্ষ আবেদন ব্যক্তিগত আবেদনকারীদের তরফে নাম সংযুক্তির জন্য দাখিল হয়েছে। বাকি ৩১ লাখই নাম বাদ দেওয়ার আবেদন।

Post Comment

You May Have Missed