Royal Bengal Tiger: লটারি নয়, নদী পেরোলেই মিলছে সুন্দরবনে রয়্যাল দর্শন! সংখ্যা জানলে অবাক হবেন, উল্লাসে পর্যটকেরা

Last Updated:

Royal Bengal Tiger: সুন্দরবনে বাঘ দেখা আর লটারি নয়! এক মরশুমেই ১২৮ বার নদীর ধারে ভেসে উঠল রয়্যাল বেঙ্গল টাইগারের রাজকীয় রূপ, পর্যটনে এখন রেকর্ড ভিড়।

রয়্যাল বেঙ্গল টাইগার
রয়্যাল বেঙ্গল টাইগার

সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: একটা সময় ছিল যখন সুন্দরবনে বাঘের দেখা পাওয়া অনেকটা লটারি পাওয়ার মতোই ছিল। ভাগ্য প্রসন্ন হলে দেখা মিলত তার। জঙ্গলে ঘুরতে এসে দিনের পর দিন অপেক্ষা করেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা না পেয়ে মুখ ভার করে ফিরেছেন বহু পর্যটক। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে। ইদানীং সুন্দরবনের জঙ্গল ও নদী সংলগ্ন এলাকায় প্রায়শই দেখা মিলছে বাঘের। সুন্দরবন টাইগার রিজার্ভের সাম্প্রতিক বার্ষিক রিপোর্টও সেই ইঙ্গিতই দিচ্ছে।২০২৫-২৬ বর্ষে সুন্দরবনে মোট ১২৮ বার বাঘ দেখা গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাঘের পায়ের ছাপও লক্ষ্য করা গিয়েছে ৭০০-র বেশি বার।

Post Comment

You May Have Missed