Durga Puja 2026: চোখ আটকে যাবে বিস্ময়ে, ফেলনা জিনিস দিয়ে জীবন্ত হয়ে উঠলেন দশভূজা! সামান্য ভুলে জলে যেত সব পরিশ্রম
ইন্দ্রনীলের তৈরি প্রতিটি ক্ষুদ্র দুর্গামূর্তির মধ্যেই রয়েছে আলাদা বৈশিষ্ট্য। কোনও মা দুর্গা তৈরি হয়েছে কাঠি দিয়ে, আবার কোনওটি তৈরি হয়েছে চক দিয়ে। শুধু তাই নয়, ঘরে সহজে পাওয়া যায় এমন বিভিন্ন সামগ্রীকেই শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করেছেন তিনি। সাধারণত যে জিনিসগুলি আমাদের দৈনন্দিন ব্যবহারের পর অপ্রয়োজনীয় হয়ে পড়ে, ইন্দ্রনীলের সৃজনশীল হাতে সেগুলিই পেয়েছে নতুন জীবন। সেই সামান্য উপকরণ দিয়েই ফুটিয়ে তুলেছেন দেবীর মুখ, হাত, অস্ত্র এবং প্রতিমার অন্যান্য সূক্ষ্ম অংশ।
Post Comment