অভিনেত্রীর গালে হঠাৎ চুম্বন, বিতর্কে অবশেষে মুখ খুললেন রাম কপূর! বললেন… ‘অনেক কথা হয়েছে..’
কলকাতা: হামেশাই নিজের বিভিন্ন মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে থাকেন, অভিনেতা রাম কপূর (Ram Kapoor)। ধারাবাহিক থেকে সিনেমা, রাম কপূর (Ram Kapoor) ভীষণ জনপ্রিয় মুখ, বিভিন্ন চরিত্রে তিনি দর্শকদের তাক লাগিয়েছেন বারে বারেই। সম্প্রতি শারীরিক কসরত করে অনেকটা ওজন ঝরিয়েছেন তিনি। একটা সময়ে যাঁর অভিনীত চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল, তাঁর বেশি ওজন, সেটা নিয়েই তৈরি হয়েছিল গল্প… সেই রাম এখন ফ্য়াট থেকে ফিট। অনেকটা ওজন ঝরিয়ে একেবারে নতুন লুকে দর্শকদের সামনে ধরা দিয়েছেন তিনি। তবে সদ্যই, তাঁর হাঁটুর বয়সী এক নায়িকাকে চু্ম্বন করা নিয়ে বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম। একটি শো-তে অভিনেত্রী শ্রেয়া কালরার গালে চুম্বন করার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল রাম কপূরকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, এই বিষয় নিয়ে মুখ খুলেছেন রাম কপূর। বিতর্ক নিয়ে কী বললেন তিনি?
অনেক ছোট অভিনেত্রীর গালে হঠাৎ চুম্বন! বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন রাম কপূর
সম্প্রতি শ্রেয়ার গালে চুম্বন করা নিয়ে কথা বলতে গিয়ে রাম কপূর বলেন, ‘ শ্রেয়া আর আমার মধ্যে, এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। শ্রেয়া আমাকে বহুবার বলেছে ও ওইরকম কোনও ইঙ্গিত করতে চাইনি এবং, আমি নাকি আমার জায়গায় একেবারে ঠিক! আসলে আমি সবসময়ই এমন। কেরিয়ারের একেবারে শুরু থেকেই আমি এমন, আমার স্নেহ দেখানো অনেক সময়ে শারীরিক হয়ে পড়ে। এর মানে এটা নয় যে, আমি খারাপ কিছু ইঙ্গিত করছি বা এমন কাজ করার পিছনে আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল। এর বাইরে, কে আমায় নিয়ে কী বলল.. তাতে আমার সত্যিই কিছু যায় আসে না।’
এখানেই শেষ নয়, রাম কপূর আরও বলেন যে, তাঁর দীর্ঘ কেরিয়ার। এই সময়ে তিনি বিভিন্ন অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন। কিন্তু কখনও কোনও অভিনেত্রী তাঁকে নিয়ে এই ধরণের কোনও ইঙ্গিত করতে পারেননি। সেটা তাঁর কাছে গর্বের বিষয়। কিন্তু শ্রেয়া কালরাকে চুম্বন করা নিয়ে রাম স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে, তাঁর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। গোটা বিষয়টাকেই ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে। শুধু তিনি কেন, গোটা বিষয়টা শ্রেয়া নিজেও বুঝেছিলেন।
Post Comment