ভণ্ড ধর্মগুরু আর এক ‘দেবী’-র লড়াই! ওয়েব সিরিজে আভেরি-অরিন্দম

ভণ্ড ধর্মগুরু আর এক ‘দেবী’-র লড়াই! ওয়েব সিরিজে আভেরি-অরিন্দম

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘দেবী’।
  • নতুন ওয়েব সিরিজে স্নেহা নামে অভিনেত্রীর নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচিত হবে।
  • এক ভণ্ড ধর্মগুরু ও মায়ের প্রতিশোধের গল্পে সিরিজটি জমজমাট।
  • নারী কনস্টেবলের তদন্ত, আধ্যাত্মিক গুরু ও মাসির যোগসূত্র নিয়ে গল্প।

কলকাতা: অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে, নতুন ওয়েব সিরিজ, ‘দেবী’।  প্রযোজনায় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’ ও শান্তনু চট্টোপাধ্যায়। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা এই সিরিজটির। সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, অরিন্দম গঙ্গোপাধ্যায়, আভেরি সিংহ রায়, অম্লান মজুমদার, অনির্বাণ ভট্টাচার্য, সাগরিকা রায়, দেবীপ্রিয়া সরকার এবং কৌশিক শীল। ছবির গল্পে নবাগত অভিনেত্রী স্নেহা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। পুলিশ যখন এই নিখোঁজ হয়ে যাওয়ার তদন্ত করতে কার্যত ব্যর্থ, তখনই সেই দায়িত্ব পড়ে, দেবীর কাঁধে। এই দেবী হলেন, একজন মহিলা কনস্টেবল। এই মামলার সঙ্গে জড়িয়ে যায়, আধ্যাত্মিক গুরু হেমন্ত মহারাজ এবং ছন্দা মাসির নাম। এক ভণ্ড ধর্মগুরু আর এক মায়ের প্রতিশোধের গল্প নিয়েই জমে উঠেছে রহস্য গল্প। 

‘দেবী’-তে কাজ করা নিয়ে আভেরির অভিজ্ঞতা

এই সিরিজে কাজ করা নিয়ে আভেরি বলছেন, ‘দেবী নামটার মধ্যে একটা অদ্ভুত শক্তি লুকিয়ে রয়েছে। জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতেই একজন নারী, দেবী হয়ে উঠতে পারেন। আমার চরিত্রটাও ঠিক সেইরকম। সেখানে ছোট ছোট অনুভূতি রয়েছে আর এটাই আমার চরিত্রটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমি কোনও রেফারেন্স নিয়ে অভিনয় করিনি। শুধু চেষ্টা করেছি, আমার ভিতর যে ‘দেবী’ লুকিয়ে রয়েছে, সেটাকেই তুলে ধরে আনতে। নৈহাটি এবং বাদকুল্লায় এই সিরিজের শ্যুটিং হয়েছে। বৃষ্টির জন্য শ্যুটিংয়েও বেশ খানিকটা সমস্যা হয়েছিল, তবে আমরা সব সামলে উঠতে পেরেছি। প্রযুক্তিগত সমস্যার জন্য শ্যুটিং ও বন্ধ রাখতে হয়েছিল। তবে আমরা ভীষণ মজা করে শ্যুটিং করেছি। যে বাড়িতে শ্যুটিং করছিলাম, পাশের বাড়ির মহিলারা এসে গল্প করতেন, চা আর মুড়িমাখা এনে দিতেন। একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম আমরা সবাই। এই সমস্ত অভিজ্ঞতাগুলো ভোলার নয়।’

সিরিজে কাজ করা নিয়ে কী বললেন অরিন্দম?

এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অরিন্দম গঙ্গোপাধ্যায় বলছেন, ‘চিত্রনাট্য পরে বুঝেছিলাম, এটা একটা গডম্যানের চরিত্র বটে, কিন্তু চরিত্রটার অনেকগুলো সেডস রয়েছে। আমাদের শ্যুটিংয়ের অধিকাংশ অংশের শ্যুটিংই আউটডোরে হয়েছে। আমাদের গোটা টিম ভীষণ ভাল ছিল, সবাই ভীষণ সাহায্য করেছেন। বড়কুল্লার আশ্রমে শ্যুটিং করার সময়ে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, আমাকে সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে প্রণাম করতেন। এটা আমার জন্য সত্যিই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দর্শকেরা এই সিরিজটি দেখে কী বলবেন, সেটার জন্যই অপেক্ষা করছি।’

আরও পড়ুন: Rahul Banerjee: ‘নধরের ভেলা’ দেখতে সহজকে সঙ্গে করে এলেন প্রিয়ঙ্কা, রাহুলের মৃত্যুর পরে এই প্রথমবার!

 

Post Comment

You May Have Missed