Meera Bhattacharya Health Update: কেমন আছেন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য? হাসপাতাল থেকে এল মন ভালো করা খবর!
Last Updated:
Meera Bhattacharya Health Update: হাসপাতালে চিকিৎসাধীন মীরা ভট্টাচার্য, শারীরিক অবস্থা স্থিতিশীল। ছুটি হবে কবে?
কলকাতা: মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি। হাসপাতাল সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামিকাল, মঙ্গলবার দুপুরের পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে গত ২১ অগাস্ট কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক সৌতিক পাণ্ডা।

Post Comment