Naushad Siddiqui: ঋত শিবিরে আরাবুল, মুখ খুললেন নওশাদ! ‘এতদিনে সঠিক জায়গায়’, কটাক্ষ সিপিএম বিধায়ক মুস্তাফিজুরের

Last Updated:

এবারের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে আইএসএফ-এর টিকিটে প্রার্থী হয়েছিলেন আরাবুল ইসলাম৷

আরাবুলকে কটাক্ষ নওশাদ, মুস্তাফিজুরের৷
আরাবুলকে কটাক্ষ নওশাদ, মুস্তাফিজুরের৷

তৃণমূল থেকে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে আইএসএফ-এ যোগ দিয়েছিলেন৷ ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রার্থী হলেও শেষ পর্যন্ত ভোটে হারের মুখ দেখতে হয়েছিল৷ এবার আইএসএফ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়ালেন আরাবুল ইসলাম৷ এ দিনই বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন আরাবুল ইসলাম৷ তবে আরাবুল নিজে অবশ্য ঋতব্রত শিবিরে যোগ দেওয়া নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি৷

Post Comment

You May Have Missed