“যাঁরা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে”, বড় বার্তা মমতার
কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেছেন, ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন..তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।’
আরও পড়ুন, ‘দ্রুত CAA-র সার্টিফিকেট দেওয়া হবে’, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘এখনও যারা, আবেদন করেননি…’
যাঁরা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে : মমতা
এদিন তিনি বলেন, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাঁদের হয়ে টাকা দিয়ে, এলাকায় এলাকায় গিয়ে, মা-বোনেদের কাছে ফর্ম ফিলাপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে, তাঁদের অন্নপূর্ণা যোজনা দেবেন। তখন কিন্তু কোনও কারণ লেখা ছিল না। কোনও শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি, মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। দেখুন একটা যেকোনও প্রজেক্ট করতে গেলে , টাকটা আগে জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, মা-বোনেদের, আত্ম-সম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা, এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আজ যারা আজকে কতিপয় মহিলাকে, ..যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনও দুঃখ নেই। যেকেউ পাক, আমার কোনও আপত্তি নেই। কিন্তু আপনারা কী বলছেন, যোগ্যতা নেই, কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে ? কার যোগ্যতা আছে, আর কার যোগ্যতা নেই। ….যারা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাঁদের বলব, তাঁদের নাম এড্রেস, বুথ , ঠিকানা, কে কী করেন, কেন যোগ্যতা থাকা সত্বেও পাচ্ছেন না ? তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামীদিন নিশ্চয় কোনও সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্য দিয়ে, আমরা এগুলিকে জোগাড় করব, এবং আপনাদের সাথে, পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকব। ‘
Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
Post Comment