প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপির ‘গড়েই’!

প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপির ‘গড়েই’!

প্রকাশিত হয়েছে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। আর তারপরই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরও এমনই বিক্ষোভ দেখা গিয়েছিল। আর এবার দ্বিতীয় তালিকা প্রকাশের পরও সেই একই ছবি দেখা গেল। মালদার বৈষ্ণবনগরে প্রার্থীকে নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন রাজু কর্মকার। দলের কর্মীদের একাংশের বক্তব্য রাজু কর্মকার বৈষ্ণবনগরের বাসিন্দা নন। আরও একটা দাবি উঠেছে এই রাজু কর্মকারকে নিয়ে। বিজেপি কর্মীদের একাংশ বলছে রাজু কর্মকার নাকি দলের সঙ্গে যেভাবে যুক্তও নন। প্রার্থী বদলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

একই অবস্থা জলপাইগুড়ির মাল বিধানসভায়। সেখানে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ভাংচুর শুরু হোপয় বলে খবর। জানা গিয়েছে, দলীয় কার্যালয়ই নাকি ভাঙা হয়। মালয় বিধানসভার প্রার্থী হিসাবের শুক্রা মুণ্ডার নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভ বিজেপির কার্যালয়ে। জানা গিয়েছে ভাংচুর হয়েছে বলেও।

মাল শহরের গুরুজং ঝোড়ো মোড়ের দলীয় কার্যালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। ছেঁড়া হয় বিজেপির পোস্টার। যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেন বাইরের লোককে প্রার্থী করা হয়েছে, প্রশ্ন করেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীদের একাংশ। মাল থেকে মাদারিহাট, একাধিক জায়গায় অসন্তোষ দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের একাংশের মধ্যে। ভাংচুর করা হয়েছে পার্টি অফিসেও। এই অসন্তোষের কারণে মুর্শিদাবাদ থেকে মালদহে বিক্ষোভ, ভাংচুর দেখা গিয়েছে।

উল্লেখ্য, প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর বাঁকুড়ার ছাতনাতেও বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। এমনকি প্রার্থী নিয়ে বিক্ষোভ আলিপুরদুয়ারেও। মাথায় কালো কাপড় বেধে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে করণদিঘি বিধানসভায়। এমনকি, ১৭ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। আর এই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই শুধু হয়েছে চাপানউতোর। আমডাঙা, মিনাখাঁ, খণ্ডঘোষে বিক্ষোভে তৃণমূল।

টিকিট না পেয়ে বিদ্রোহী আমডাঙার ৩ বারের তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙা-কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ তাঁর অনুগামীদের। উল্লেখ্য, আমডাঙায় এবার তৃণমূলের প্রার্থী পিরজাদা কাসেম সিদ্দিকি। অন্যদিকে, টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দলকে ধন্যবাদ জানালাম, প্রতিক্রিয়া তাঁর।



Post Comment

You May Have Missed