রাত পোহালেই ফের ছ্যাঁকা! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, ১ সপ্তাহে মোট বাড়বে ১৩ টাকা!

রাত পোহালেই ফের ছ্যাঁকা! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, ১ সপ্তাহে মোট বাড়বে ১৩ টাকা!

Last Updated:

আবারও ধাক্কা অটোচালক ও নিত্যযাত্রীদের জন্য। টানা মূল্যবৃদ্ধির মাঝে ফের বাড়ল অটোর এলপিজি গ্যাসের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ায় পরিবহন খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফের ছ্যাঁকা অটোভাড়ায়?
ফের ছ্যাঁকা অটোভাড়ায়?

অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ল, যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে শহরের যাতায়াত খরচে। বাড়তে পারে অটোভাড়া। ইতিমধ্যেই বেশ কিছু রুটে অটো ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, অটোর এলপিজি গ্যাসের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে নতুন দাম দাঁড়াচ্ছে ৭০.৬৮ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৬২.৬৮ টাকা। এর আগেই গত সপ্তাহে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। অর্থাৎ, অল্প সময়ের মধ্যেই মোট ১৩ টাকা বেড়ে গেল অটোর জ্বালানির খরচ।

স্বভাবতই ইরানের যুদ্ধের আঁচে জ্বালানি সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। সেই ধাক্কা দেশেও। এলপিজির আকালের পাশাপাশি তেলের মূল্যবৃদ্ধিতে সমস্যায় অর্থনীতি। এবার বড়সড় চাপে পড়েছেন অটোচালকরা। তাঁদের বক্তব্য, জ্বালানির দাম বাড়লেও ভাড়া বাড়ানোর সুযোগ সবসময় থাকে না, ফলে আয় ও খরচের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। অনেকেই ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি তুলতে শুরু করেছেন।

অন্যদিকে, যাত্রীদের আশঙ্কা—এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত তাঁদের উপরই পড়বে। শহরের নিত্যযাত্রীদের মতে, ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে দৈনন্দিন যাতায়াত আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

জ্বালানির দামে এই ধারাবাহিক বৃদ্ধি পরিবহন খাতে নতুন করে চাপ তৈরি করছে। বিশেষ করে অটোর মতো ছোট পরিবহন ব্যবস্থায় এর প্রভাব দ্রুত পড়ে, যা শহরের সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। এখন দেখার, এই পরিস্থিতিতে প্রশাসন বা পরিবহন দফতর কোনও পদক্ষেপ নেয় কি না।

Post Comment

You May Have Missed