প্রশংসা আর সমালোচনা, চূড়ান্ত চর্চায় ছিলেন! দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন ‘টুম্পা’

প্রশংসা আর সমালোচনা, চূড়ান্ত চর্চায় ছিলেন! দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন ‘টুম্পা’

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • ‘টুম্পা’ গানের শিল্পী সুমনা দাস নতুন মিউজিক ভিডিওতে.
  • পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের ‘আয়না’ মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে.
  • এই গানে সুমনার পাশাপাশি দেখা যাবে অভিনেতা শিলাজিৎকে.
  • ভিজ্যুয়াল ওediting-এ ভিন্নতা এনেছে ‘আয়না’ মিউজিক ভিডিও।

কলকাতা: একটা সময়ে, ‘টুম্পা’ গানে ঝড় তুলেছিলেন তিনি। কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই গান, আর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিলেন তিনি। সুমনা দাস (Sumana Das)। ‘রেস্ট ইন পিস’ ওয়েব সিরিজের ‘টুম্পা’ গানটিতে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপরে একের পর এক কাজ করে গেলেও, ততটা প্রচারের আলোয় আসেননি সুমনা। তবে এবার, নতুন মিউজিক ভিডিওতে যাচ্ছে অভিনেত্রীকে। পরিচালনায়, রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। মুক্তি পেয়েছে, নতুন মিউজিক ভিডিও, ‘আয়না’। আর সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সুমনাকে।

মিউজিক ভিডিও নিয়ে কী বললেন সুমনা?

এই মিউজিক ভিডিও নিয়ে অভিনেত্রী সুমনা দাস বলছেন, তিনি এর আগে, র‍্যাপ ঘরানার কোনও মিউজিক ভিডিওতে কাজ করেননি। তবে রাতুল মুখোপাধ্যায়ের কাজ বলেই তিনি এই কাজটি করতে রাজি হয়েছেন। সুমনার কথায়, ‘আমি যেভাবে শ্যুট করেছি আর যেভাবে স্ক্রিনে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা সম্পূর্ণ আলাদা। নিজেকে নতুনভাবে দেখতে পাব, তাই অধীর অপেক্ষায় রয়েছি।’ সুমনা আরও বলেন, পরিচালক হিসেবে রাতুল ভীষণ শান্ত, আর তাঁর পরিকল্পনা ভীষণ নিখুঁত। সেই কারণেই প্রত্যেকটা দৃশ্য ঠাণ্ডা মাথায় পরিচালনা করতে পেরেছেন। এই ভিডিওতে সুমনার পাশাপাশি দেখা যাবে শিলাজিৎ-কেও। তাঁর অভিনয় নিয়েও, প্রশংসা করেছেন তিনি। 

পরিচালনা নিয়ে কী বলছেন রাতুল?

পরিচালক জানিয়েছেন, মিউজিক ভিডিও হলেও তিনি যথেষ্ট সাহসিকতা আর অন্যরকমভাবে কাজটি করার চেষ্টা করেছেন। তিনি বলছেন, ”আয়না’ আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত কিন্তু একটা নতুন কিছু তৈরি করার সফর। বাংলা দর্শক এমন ধরণের ভিজ্যুয়ালের ভাষা, খুব একটা দেখেননি বলেই আমার বিশ্বাস। সিনেমাটোগ্রাফার রোহান পল-এর ক্যামেরার কাজ এবং সম্পাদক ঈশান-এর সম্পাদনা এই মিউজিক ভিডিওকে অন্য মাত্রা দিয়েছে। পাশাপাশি প্রথমবার পেশাদারভাবে নিজে ভিজ্যুয়াল এফেক্টস সামলানোর অভিজ্ঞতাও হল। সবটা মিলিয়ে বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। রাতুলের মতে, এই মিউজিক ভিডিওতে দর্শক শিলাজিৎকে একেবারে নতুনভাবে দেখতে পাবেন। বিশেষ করে হাই ফ্রেম রেটে শ্যুট হওয়ায়, র‍্যাপের অংশে দ্বিগুণ গতিতে পারফর্ম করাটা শিলাজিতের জন্য যথেষ্ট কঠিন ছিল। কিন্তু ও সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে।

আরও পড়ুন: Tollywood News: রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, হাসপাতালে ভর্তি ‘চিরসখা’ অভিনেতা! কী হয়েছে তাঁর?

 



Previous post

8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খবর! অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের বেতন বড়সড় পার্থক্য হতে পারে

Next post

IMD Weather Forecast: জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলায় নামবে ঝমঝমিয়ে? আবহাওয়ার বড় খবর

Post Comment

You May Have Missed