রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, হাসপাতালে ভর্তি ‘চিরসখা’ অভিনেতা! কী হয়েছে তাঁর?
- প্রয়াত রাহুলের মৃত্যুর জেরে বন্ধ দুটি সিরিয়াল, অভিনেতা-কলাকুশলীরা কর্মহীন।
- কাজের অভাবে হঠাৎ হাসপাতালে ভর্তি অভিনেতা ভিভান ঘোষ, কারণ অস্ত্রোপচার।
- পেটে ব্যথা নিয়েও কাজ করছিলেন ভিভান, হার্নিয়া ও প্রোস্টেট সমস্যা ছিল।
- দুই অস্ত্রোপচারের পর দেড় মাস বিশ্রাম, তারপর ফিরবেন কাজে।
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর পরে, হঠার করেই বন্ধ করে দেওয়া হয়, ধারাবাহিক ‘চিরসখা’। যেহেতু লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে আর্টিস্ট ফোরামের তরফ থেকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয় রাহুলের মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত, সেই কারণে এই প্রযোজনা সংস্থার ২ টি ধারাবাহিকই বন্ধ করে দেওয়া হয়। একটি হল, ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’। এই ধারাবাহিকেরই মুখ্যচরিত্রে অভিনয় করছিলেন রাহুল। আরেকটা ধারাবাহিক হল, ‘চিরসখা’। এই ধারাবাহিক বন্ধ হওয়ার ফলে অনেক অভিনেতা জানিয়েছেন, তাঁরা কাজ হারিয়েছেন। সমস্যায় পড়েছেন অনেক কলাকুশলীরাও। আর ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পরেই হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হল, অভিনেতা ভিভান ঘোষ (Vivaan Ghosh)-কে। কী হয়েছে অভিনেতার?
হঠাৎ হাসপাতালে ভর্তি, কী হয়েছে ভিভানের?
সোশ্যাল মিডিয়ায় ভিভান ঘোষ সদ্য একটি ছবি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অভিনেতা। তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তবে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন অভিনেতা। থামবং আপ দেখাচ্ছেন। এই ছবি ভিভান পোস্ট করার পর থেকেই, অনুরাগীরা জানতে চাইছেন, কী হয়েছে অভিনেতার? এমন কি হল যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল হঠাৎ? ভিভান এই পোস্টের ক্যাপশানে জানিয়েছেন যে, তাঁর অস্ত্রোপচার হয়েছে। সবটা ভালভাবে হয়ে গিয়েছে আর তিনি ভাল আছেন। তিনি অনুরাগীদের ভালবাসা ও জানিয়েছেন। তাঁর সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই সমস্ত মানুষদের, যাঁরা সবসময় তাঁর জন্য প্রার্থনা করে। তবে অভিনেতার ঠিক কী হয়েছে, কেন তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল… তা তিনি জানাননি।
অস্ত্রোপচারের পরে কেমন আছেন অভিনেতা?
ভিভান এই পোস্ট করার পরেই, অনেকের মনে প্রশ্ন যে, অভিনেতার কী হয়েছে। অভিনেতা জানিয়েছেন, প্রায় ৩-৪ বছর ধরে তিনি ভুগছিলেন। কিন্তু একের পর এক শ্যুটিং থাকার ফলে, অস্ত্রোপচারটা করাতে পারছিলেন না। হার্নিয়া এবং প্রস্টেট-ব্লাডারের সমস্যায় ভুগছিলেন তিনি। পেটে ব্যথা নিয়েও কাজ করে যাচ্ছিলেন। এই কারণে অনেকেই তাঁকে বকাবকি করেছেন। কিন্তু যেহেতু তাঁর হাতে একের পর এক কাজ ছিল, সেই কারণে তিনি কিছুতেই সময় পাচ্ছিলেন না। তবে নতুন কাজ শুরু হওয়ার আগে, চিকিৎসাটা করিয়ে নেওয়া পরিকল্পনা করেছেন তিনি। অভিনেতা আরও জানিয়েছেন, যেহেতু একসঙ্গে ২টি অস্ত্রোপচার হয়েছে তাঁর, সেহেতু তাঁকে বেশ কিছুদিন বেডরেস্টে থাকতে হবে। দেড় মাস বিশ্রামের পরে, তিনি আবার কাজে ফিরতে পারবেন।
আরও পড়ুন: Sourav-Suvosmita: গোপনে বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা! এই বছরেই সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা



Post Comment