প্রচণ্ড গরমে পড়ুয়াদের সুস্থ রাখতে ‘ওয়াটার বেল’! বাঁকুড়ার জঙ্গলমহলের স্কুলের অভিনব উদ্যোগ
বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত রাইপুরে অবস্থিত চাতরী নিম্নবুনিয়াদী আবাসিক বিদ্যালয় এক অনন্য উদাহরণ তৈরি করেছে শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে। শহরের কোলাহল ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেক দূরে হলেও, বিদ্যালয়টি তার নিজস্ব প্রচেষ্টায় হয়ে উঠেছে রঙিন ও প্রাণবন্ত। শিক্ষকরা নিজেদের উদ্যোগে স্কুলের দেওয়াল রঙিন করে তুলেছেন, তৈরি করেছেন পড়াশোনার উপযোগী এক মনোরম পরিবেশ। আবাসিক ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিটি ক্ষেত্রে যত্নের ছাপ স্পষ্ট।



Post Comment