‘বদমাইশি করলে ভালমতো দাওয়াই দেওয়া হবে, পরে কান্নাকাটি কোরো না’, TMC প্রার্থীকে কড়া বার্তা পুলিশ

‘বদমাইশি করলে ভালমতো দাওয়াই দেওয়া হবে, পরে কান্নাকাটি কোরো না’, TMC প্রার্থীকে কড়া বার্তা পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা, ফলতা : উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা। এ রাজ্যের দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। এবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটের ২ দিন আগে তৃণমূল প্রার্থীকে দেখা গেল এই আইপিএস অফিসারকে। তৃণমূল প্রার্থীকে কড়া বার্তা দিয়েছেন আইপিএস অজয় পাল শর্মা। 

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নামে অভিযোগ উঠেছে যে তিনি এবং তাঁর লোকেরা ভোটারদের ভয় দেখাচ্ছেন, ভোট দিতে যেতে বারণ করছেন, জোর করে ভোটার কার্ড হাতিয়ে নিচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ আসার পরই আজ সকাল ১০টা নাগাদ জাহাঙ্গিরের বাড়িতে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মা। এদিন বাড়িতে পাওয়া যায়নি জাহাঙ্গির খানকে। তিনি কোথায় তা জানা যায়নি। 

এরপরই আইপিএস অজয় পাল শর্মাকে বলতে শোনা গিয়েছে, ‘আশপাশের যত লোক আছেন, ভালভাবে শুনে নিন, কেউ কোনও বদমাইশি করলে ভাল করে দাওয়াই দেওয়া হবে। যদি কোথাও থেকে খবর আসে যে কেউ কোনও বদমাইশি করছে, কাউকে ভয় দেখাচ্ছে, তাহলে ভালমতো ব্যবস্থা নেওয়া হবে। এখানে জাহাঙ্গিরের বাড়ির লোকেরাও আছেন। ওকে ভালভাবে বুঝিয়ে দেবেন বারবার যে খবর আসছে যে ওর লোকেরা ভয় দেখাচ্ছে, ভালমতো ব্যবস্থা নেওয়া হবে। পরে কান্নাকাটি কোরো না।’ 

এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে এই প্রসঙ্গে দু’টি পোস্টও করা হয়েছে। 

 

কী অভিযোগ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে 

জাহাঙ্গির খানের বিরুদ্ধে অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়েছেন তিনি। আরও অভিযোগ, জাহাঙ্গিরের তরফে ভোটারদের হুমকি দিয়ে এও বলা হয়েছে তারা যেন ভোট দিতে না যায়। এর পাশাপাশি ভয় দেখিয়ে ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে। 

নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আসার পরই আজ সোমবার সকাল ১০টা নাগাদ জাহাঙ্গিরের বাড়িতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল প্রার্থীকে। তাঁর একটি লাল রঙের গাড়ি রয়েছে যেটি তিনি ব্যবহার করেন বলে জানা গিয়েছে। সেই গাড়িটি ওই সময় ছিল বাড়িতেই। এই গাড়িতেও তল্লাশি চালানো হয়। জাহাঙ্গির খান কোথায় গিয়েছেন তা জানা যায়নি। আজ সকাল থেকে প্রচারেও দেখা যায়নি জাহাঙ্গিরকে, এমনটাই সূত্রের খবর। 



Previous post

Bolpur Shantiniketan Travel: বোলপুর-শান্তিনিকেতন ভ্রমণে এসে কী কিনবেন ভাবছেন? প্রিয়জনদের জন্য সেরা উপহারের তালিকা দেখে নিন

Next post

প্রচণ্ড গরমে পড়ুয়াদের সুস্থ রাখতে ‘ওয়াটার বেল’! বাঁকুড়ার জঙ্গলমহলের স্কুলের অভিনব উদ্যোগ

Post Comment

You May Have Missed