Leopard Attack: ঘাস কাটছিলেন, হঠাৎ অতর্কিতে হামলা! কামড়ে কান ছিঁড়ে নিল চিতাবাঘ! কালচিনিতে গুরুতর জখম ১
Last Updated:
বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া চা বাগানে হামলা করে চিতাবাঘ। হামলায় জখম এক ব্যক্তি৷ কালচিনির নিউল্যান্ডস চা বাগানে ঘটেছে ওই ঘটনা। চিতাবাঘের হামলায় জখম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷
কালচিনি: ফের চিতাবাঘের হামলা কালচিনিতে। সূত্রের খবর, বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া চা বাগানে হামলা করে চিতাবাঘ। হামলায় জখম এক ব্যক্তি৷ সূত্রের খবর, এক ব্যক্তির কামড়ে কান ছিঁড়ে নেয় চিতাবাঘ৷ কালচিনির নিউল্যান্ডস চা বাগানে ঘটেছে ওই ঘটনা। চিতাবাঘের হামলায় জখম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷
জখম হওয়া ব্যক্তির নাম মনি কুমার চিক বরাইক। ছাগল চরিয়ে ছাগলের ঘাস কাটছিলেন মনি। আচমকা চা বাগান থেকে একটি চিতাবাঘ বেড়িয়ে মনির উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। কামড়ে কান ছিড়ে নেয় মনির। গুরুতর জখম অবস্থায় মনিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, পাকা রাস্তার দাবিতে ফুঁসে উঠেছিল কালচিনি৷ অভিযোগ, রাস্তা নিয়ে নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছেন এলাকাবাসীরা। এই রাস্তার দিকে না শাসক না বিরোধী দল ফিরে তাকায় বলে অভিযোগ বাসিন্দাদের। এবারে তারা ভোট বয়কটের চিন্তাভাবনা শুরু করেছেন।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান এলাকায় নির্বাচনের মুখে ফুঁসে উঠল সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ। এই এলাকায় গেলে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যুবক, যুবতীরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় বছর আগে কালচিনি ৩ নম্বর চৌপথি থেকে রায়মাটাং হয়ে চিঞ্চুলা চা-বাগান পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল।
Darjeeling,West Bengal




Post Comment