পরিবর্তনের ঝড়ে দাঁড়াতে পারলেন না কাটোয়ার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ৩৫ হাজারের বেশি ভোটে জয় বিজেপির

পরিবর্তনের ঝড়ে দাঁড়াতে পারলেন না কাটোয়ার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,  ৩৫ হাজারের বেশি ভোটে জয় বিজেপির

Last Updated:

West Bengal Assembly Elections Results 2026: রাজ্যে গেরুয়া ঝড়ে পরিবর্তনের প্রবল হাওয়ায় ছয়বারের অভিজ্ঞ বিধায়ক তথা তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ।

+

কাটোয়ায় জয় বিজেপি

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া বিধানসভা কেন্দ্রে এক ঐতিহাসিক রাজনৈতিক রদবদল ঘটল। রাজ্যে গেরুয়া ঝড়ে পরিবর্তনের প্রবল হাওয়ায় ছয়বারের অভিজ্ঞ বিধায়ক তথা তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি প্রার্থী ৩৫,০৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। এই জয়কে বিজেপির রাজ্য নেতৃত্বের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিপুল ভোটে জয়ের পর গোটা এলাকা জুড়ে এখন উৎসবের মেজাজ। জয়ের শংসাপত্র হাতে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণ ঘোষ এই সাফল্যকে কাটোয়াবাসীর আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, বুথ স্তরের কর্মীদের কঠোর পরিশ্রম এবং সাধারণ মানুষের অদম্য ভরসার কারণেই এই জয় সম্ভব হয়েছে। তাঁর মতে, মানুষ দীর্ঘদিনের চেনা ছক থেকে বেরিয়ে পরিবর্তন চেয়েছিলেন, যার প্রতিফলন ঘটেছে ইভিএমে।

নবনির্বাচিত বিধায়ক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে এলাকার উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর প্রথম অগ্রাধিকারের তালিকায় রয়েছে কাটোয়ার দীর্ঘদিনের ঝুলে থাকা রেল ব্রিজ এবং গঙ্গার ওপর নতুন ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা। এ ছাড়াও হাসপাতালের পরিষেবার মানোন্নয়ন, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকেও তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কৃষ্ণ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে, কাটোয়ায় আজ থেকে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। প্রাক্তন বিধায়কের পরাজয় প্রসঙ্গে তিনি জানান, জনগণের ইচ্ছাই শেষ কথা এবং সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েই তিনি আগামী দিনে কাটোয়ার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন। এই জয়ে বিজেপি শিবিরে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

Previous post

West Bengal 2026 Assembly Election Results News : কৃষক পরিবারের ছেলে থেকে বিধায়ক, জলধর মাহাতোর আবেগঘন জয়!

Next post

নির্বাচনের রেজাল্ট ২০২৬—দেখুন সর্বশেষ ও নজরকাড়া আপডেট: TMC-এর অরুণাভা সেন বেলা 10:48 PM-টা পর্যন্ত এগিয়ে রয়েছেন।

Post Comment

You May Have Missed