গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
মুম্বই: হার্দিক পাণ্ড্য কি মুম্বই ইন্ডিায়ান্স ছাড়ছেন তাহলে? বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল এমনটা। এবার হয়ত সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে। আর হার্দিক পাণ্ড্যর একটি কাণ্ডকারখানা দেখে তো তেমনই মনে হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছিল। আর ১৪ ম্য়াচের মধ্য়ে মাত্র ৪টি ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছিল মুম্বই শিবির। দলের কোণঠাসা পরিস্থিতিতে হার্দিক পাণ্ড্য সম্প্রতি এমন একটি জিনিস করেছেন, যা দেখার পর অনেকেই বলছেন যে মুম্বই ছাড়ছেন হার্দিক।
ওয়াংখেড়েতে নিজেদের শেষ লিগ ম্য়াচেও হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সেই ম্য়াচে হার্দিকের দল। ম্য়াচে হারের পর যখন ওয়াংখেড়ের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন মুম্বইয়ের প্লেয়াররা। সেই লাইনে সবার শেষে ছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি প্লেয়ার্স রুমে ঢুকে যাওয়ার আগে সেখানে দাঁড়িয়ে পড়েন। আর দর্শকরা তখন হার্দিককে লক্ষ্য করে চিৎকার করছিলেন। তারকা অলরাউন্ডার তখন নিজের জার্সি খুলে ছুড়ে মারেন সমর্থকদের দিকে। এরপর প্লেয়ার্স রুমে ঢুকে পড়েন। যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেখানে এইটুকুই দেখা যাচ্ছে।
Hardik Pandya stands there looking at the crowd and Suddenly, he takes off his jersey and throws it into the crowd of fans and walking back to the dressing room.😭😂 pic.twitter.com/wui0p4HwbA
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) May 27, 2026
কিছুদিন আগেই একটি খবর ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে হার্দিক না কি সোশ্য়াল মিডিয়ায় মুম্বইকে আনফলো করে দিয়েছন। জল্পনা আরও বড় আকার নেয়, হার্দিক আচমকা ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দেওয়ায় । সমর্থকেরা আচমকাই আবিষ্কার করেন যে, অলরাউন্ডার ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই ধরে নেন যে, মালিকপক্ষের সঙ্গে ঝামেলা চলছে হার্দিকের । দলের পারফরম্যান্স হার্দিককে নিশ্চয়ই কোণঠাসা করে ফেলেছে। এমনও জল্পনা ছড়ায় যে, মরশুম শেষ হওয়ার আগেই না দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন হার্দিক! বঢোদরার অলরাউন্ডারের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যায় তিনি মোট ১৫০ জনকে ফলো করেন। সেই তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স নেই। যদিও, খানিক পরে দেখা যায়, মুম্বই ইন্ডিয়ান্স সেই তালিকায় ১৫১ নম্বরে ফিরেছে। যদিও জল্পনা থামেনি।



Post Comment