Durga Puja 2026: পড়াশোনা সামলেই বড় সাফল্য, কলেজ পড়ুয়ার হাতে তৈরি মা দুর্গা পাড়ি দিচ্ছেন জাপান! সাফল্যের হাতেখড়ি কিন্তু বাবার কাছেই
Last Updated:
Durga Puja 2026: কৃষ্ণনগরের তরুণ মৃৎশিল্পী ও কলেজ পড়ুয়া অগ্নিভ পালের তৈরি সুদৃশ্য ফাইবারগ্লাসের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে জাপানে। তিন মাসের পরিশ্রমে তৈরি এই প্রতিমা আন্তর্জাতিক মঞ্চে বাংলার মৃৎশিল্পের গৌরব আরও বাড়িয়ে দিল। মাত্র ১২-১৪ বছর বয়স থেকেই পারিবারিক সূত্রে বাবার কাছে প্রতিমা গড়ার পাঠ নেন অগ্নিভ।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: মাটির পুতুল ও মৃৎশিল্পের ঐতিহ্যের জন্য বিশ্বখ্যাত নদিয়ার কৃষ্ণনগর। সেই ঐতিহ্যের ধারাকে বিশ্বদরবারে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন কৃষ্ণনগরের কলেজ পড়ুয়া মৃৎশিল্পী অগ্নিভ পাল। তাঁর নিপুণ হাতের জাদুতে তৈরি সুদৃশ্য দুর্গা প্রতিমা এবার সুদূর জাপানের মাটিতে পূজিত হতে চলেছে। আন্তর্জাতিক স্তরে এই সৃষ্টি পৌঁছে যাওয়ায় কৃষ্ণনগরের মৃৎশিল্পী মহলে বইছে আনন্দের আবহ।
Post Comment