ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
কলকাতা: বারে বারে চর্চায় উঠে এসেছে গোবিন্দ (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja)-র বৈবাহিক সম্পর্ক। একটা সময়ে, সুনীতি নিজেই বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে গোবিন্দের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে, নিজেই আদালতে গিয়ে গোবিন্দের ওপর থেকে মামলা তুলে নিয়েছেন সুনীতা। পাশাপাশি গোবিন্দের ম্যানেজারও বলেছেন যে, কোনও দ্বিতীয় সম্পর্কে নেই গোবিন্দ, তাঁর আগামীতে বিয়ে করার ও কোনও পরিকল্পনা নেই। গোটাটাই ভুয়ো খবর রয়েছে নতুন এক অভিনেত্রীকে নিয়ে। আর এবার, গোবিন্দ ও সুনীতার ব্যক্তিগত বিষয়ে ভুয়ো খবর ছড়ানোর জন্য পাঠানো হল আইনি নোটিস!
যাচাই না করে তথ্য শেয়ার নয়, হুঁশিয়ারি গোবিন্দের
সূত্রের খবর, গোবিন্দের ব্যক্তিগত বিষয় ও সম্পর্ক নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জন্য তাঁর টিমের তরফ থেকে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, গোবিন্দের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভুয়ো খবর ছড়ালে, তাঁকে ১০০ কোটি পর্যন্ত মানহানির মামলার নোটিস পাঠানো হবে। পাশাপাশি জানানো হয়েছে যদি কেউ যাচাই না করে গোবিন্দ সম্পর্কে ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন, কেউ যদি অনুমতি ছাড়া গোবিন্দের ছবি ও গলার স্বর ব্যবহার করেন বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনও তথ্য বা ছবি তৈরি করে ছড়িয়ে দেন, তাহলে সেটাকে মানহানি হিসেবে ধরা হবে এবং নোটিস পাঠানো হবে। এই ধরণের কাজ করার অনুমতি গোবিন্দ কাউকে দেননি বলেই সাফ জানানো হয়েছে। যদি কেউ গোবিন্দকে নিয়ে মিথ্যা, আপত্তিকর বা মানহানিকর কনটেন্ট তৈরি বা শেয়ার করা হয়, তাহলে তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে মানহানি, গোপনীয়তা লঙ্ঘন, পরিচয়ের অপব্যবহার এবং সাইবার ক্রাইম-সংক্রান্ত আইন অন্তর্ভুক্ত। নোটিসে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ২০০০-এর ধারারও উল্লেখ করা হয়েছে।
গোবিন্দের টিমের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের দাবি করা হতে পারে। এছাড়া প্রয়োজনে অভিনেতা আদালতেরও দ্বারস্থ হতে পারেন। নোটিসে আরও বলা হয়েছে, প্রয়োজনে গোবিন্দ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি, পাসপোর্ট এবং অন্যান্য সম্পদ নিয়ে আদালত থেকে আইনি নির্দেশও নিতে পারেন।
আরও পড়ুন: Mukesh Khanna: ‘জন গণ মন’ ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়’… ‘বন্দে মাতরম’ নিয়ে ফের সরব মুকেশ খান্না
Post Comment