কে দখল করছে বাংলা ? বাংলায় হচ্ছে পালাবদল ? জানুন ‘টাইমস নাও’-এর সমীক্ষার রিপোর্ট
কলকাতা: ২ দফার ভোটপর্ব শেষ। কে জিতবে বাংলা? কে গড়বে সরকার? এবার এই চিন্তায় মানুষ অধীর আগ্রহে চাওক পাখির মতো চেয়ে ৪ তারিখের ফলাফলের দিকে। আর এর মাঝেই প্রকাশিত হল নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল। কার্যত, সমস্ত Exit Poll -ই এবারে বিজেপি (BJP)-কে এগিয়ে রাখছে। পিছিয়ে আছে তৃণমূল। আর বাম সেই পুরোনো ফর্মেই আটকে, অর্থাৎ আবারও শুন্য। কী ফলাফল হবে এবারের নির্বাচনে? এই জল্পনাতেই এবার সরগরম রাজ্য রাজনীতি।
‘টাইমস নাও’-এর সমীক্ষা কী বলছে ?
প্রায় সব সংস্থা এই বিধানসভা নির্বাচনে এগিয়ে রেখেছে বিজেপিকে। বাকি সংস্থার মত ‘টাইমস নাও VJC তাদের জনমত সমীক্ষা প্রকাশ করেছে। টাইমস নাও-এর মতে এবারের নির্বাচনে এগিয়ে থাকছে বিজেপি। তৃণমূল পাচ্ছে, ১৩১ থেকে ১৫২ টি আসন। বিজেপি পাচ্ছে ১৩৮ থেকে ১৫৯টি আসন। বাম পাচ্ছে শুন্য। কংগ্রেস পাচ্ছে শুন্য থেকে ২টি। অন্য়ান্য়রা পেতে পারে শুন্য।
আরও পড়ুন : বাংলার মসনদে আবার তৃণমূল ? পড়ুন এই ৩ সংস্থার এক্সিট পোল রিপোর্ট
Disclaimer: রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই দুহাজার পাঁচ সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে। এর কারণ, শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। তবুও, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, তাদের সবার সমীক্ষাই আমরা তুলে ধরব। কিন্তু এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাত্র। আরও স্পষ্ট করে জানানো হচ্ছে, এবিপি আনন্দ নিজস্ব কোনও সমীক্ষা করেনি। রাজ্যের মসনদে কে, তা জানা যাবে একমাত্র ৪ মে-ই।
আরও পড়ুন : ক্ষমতায় নতুন সরকার নাকি আবার তৃণমূল ? এই ৯টি সংস্থার সমীক্ষা চমকে দেওয়ার মতো



Post Comment