‘একদম ভাল নেই.. শরীরে, মনে দুটোতেই..’, জন্মদিনে এক অভিনেত্রীকে বলেছিলেন অনীক দত্ত

‘একদম ভাল নেই.. শরীরে, মনে দুটোতেই..’, জন্মদিনে এক অভিনেত্রীকে বলেছিলেন অনীক দত্ত

কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে তাঁর। কিন্তু জন্মদিনেও ভাল ছিলেন না তিনি। সেই ইঙ্গিত দিয়েছিলেন, নিজের থেকে অনেক জুনিয়র এক অভিনেত্রীকে। কিন্তু তিনিও বুঝতে পারেননি, সেই কথাটাই শেষ কথা হয়ে যাবে, পরিচালকের সঙ্গে। অনীক দত্তের (Anik Dutta) প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় পরিচালকের সঙ্গে তোলা ছবি শেয়ার করে নিলেন, অভিনেত্রী পারিজাত চৌধুরী। পারিজাত ছোটপর্দা থেকে শুরু করে ওটিটি, সবেতেই মন জয় করে নিয়েছেন দর্শকদের। কিন্তু তাঁর আর অভিনয় করা হল না, পরিচালকের পরবর্তী ছবিতে। সোশ্যাল মিডিয়ায় অনীক দত্তের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি ভাগ করে নিলেন পারিজাত। 

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন পারিজাত?

সোশ্যাল মিডিয়ায় পারিজাত লিখেছেন, ‘কি অসম্ভব ছেলেমানুষি আর একগুঁয়ে ছিলে তুমি অনীকদা! বহুবার বারণ করা সত্ত্বেও, নেবুলাইজার নেওয়ার পরেই সিগারেট খাওয়া চাই। এই ছবিটা যেদিনের (সোশ্যাল মিডিয়ায় লেখার সঙ্গে, একটি ছবিও শেয়ার করে নিয়েছেন পারিজাত), সেই দিনটা ছিল, ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রিমিয়ার। তুমি প্রবল শ্বাসকষ্টে কথা বলতে পারছো না, কিন্তু ধূমপানে বিরতি নেই। হয়তো এই বেপরোয়া স্বভাবের জন্য তুমি ছিলেন, One and only। সত্যিই আপোষহীন। তাড়াতাড়ি তোমার শরীর সুস্থ হয়ে উঠুক, সবসময় চাইতাম। তবে এর পিছনে আমার একটা ব্যক্তিগত ইচ্ছাও ছিল। তুমি বলেছিলে, ‘তোকে নিয়ে আমার আগামী ছবিতে ভাবছি….’। তোমার সেই ভাবনা, ভাবনাতেই রয়ে গেল। ২ দিন আগে, যখন তোমার জন্মদিনে তোমায় ফোন করলাম, তুমি বললে….’একদম ভাল নেই পারিজাত.. শরীরে, মনে ২ টোতেই।’ আমি সত্যিই ভাবিনি, সেইদিনের পরে, তোমার সঙ্গে আর কথা হবে না কোনোদিন। কেন এমনটা হল অনীকদা? তোমার মতো মানুষের আজ বড্ড প্রয়োজন ছিল। আমরা ক্রমশ অভিভাবকহীন হয়ে পড়ছি। ভাল থেকো। আদর আর প্রণাম।’

অনীক দত্তের প্রয়াণে স্মৃতিচারণা ঋতুপর্ণার

পরিচালকের মৃত্যুর পরে, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঋতুপর্ণা সেন লিখেছেন, ‘গত সপ্তাহে অনীকদা ফোন করেছিলেন। বলেছিলেন, উনি দেখা করতে চান একবার। উনি বলেছিলেন, একাকীত্বে ভুগছেন। বলেছিলেন, এখন তাঁর কথা শোনার সময় আর কারও নেই। বলেছিলেন, উনি আর ছবি তৈরি করবেন না। সরি অনীকদা… বুঝতে পারিনি ভিতরে ভিতরে আপনি ভেঙেচুরে যাচ্ছিলেন। বিদায়..’।

আরও পড়ুন: Anik Dutta Demise: এখনও অনীক দত্তের ফেসবুক কভারে তাঁর ছবি! পরিচালকের প্রয়াণে কী বলছেন শেষ ছবির নায়ক?

 

Previous post

Suvendu Adhikari: অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে কোন জেলায় বিএসএফ-কে কত জমি? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Next post

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?

Post Comment

You May Have Missed