আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই!
কলকাতা: বিচ্ছেদের পথে স্বরূপ বিশ্বাস এবং তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস? বৃহস্পতিবার অন্য একটি প্রসঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে, এই কথা নিজেই প্রকাশ্যে এনেছেন, জুঁই বিশ্বাস। শুধু স্বরূপ বিশ্বাসের স্ত্রী নন, জুঁইয়ের নিজের পরিচিতি ও রয়েছে। তিনি একজন তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে, রাজ্যে পালাবদলের আগে পর্যন্ত, টলিউডের কার্যত সর্বেসর্বা ছিলেন স্বরূপ বিশ্বাস। তবে রাজ্যে পালাবদলের পর থেকে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস প্রকাশ্যে আসেননি বলা চলে। অন্যদিকে এদিন, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জুঁই বিশ্বাস। পাশাপাশি প্রকাশ্যে এনেছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর বিচ্ছেদের প্রসঙ্গ ও।
বিচ্ছেদের পথে হাঁটছেন জুঁই বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস?
এদিনের সাক্ষাৎকারে, এবিপি আনন্দের তরফ থেকে জুঁই বিশ্বাসকে টলিউডের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জুঁই বিশ্বাস বলেন, ‘টলিউড নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। টলিউডে যা যা হয়েছে, সেটা আমায় কেউ জিজ্ঞাসা করে করেনি। আমি তো জানতেও পারিনি কী হয়েছে। সাধারণ মানুষ যতটুকু জানেন, টলিউড সম্পর্কে আমিও ততটুকুই জানি। স্বরূপ বিশ্বাস টলিউডের সঙ্গে যুক্ত থাকলেও, আমার পক্ষে কিছু জানা সম্ভব নয়। আমরা ২০১৯ থেকে ২ জনের সম্মতিতে আলাদা থাকি। এই বছরের শুরু থেকে আইনত বিচ্ছেদের পথে এগিয়েছি আমরা। আইনত বিচ্ছেদের প্রসেস শুরু হয়েছে। ২০১৯-এর শেষ থেকে, আজ পর্যন্ত, কোথাও কি আমায় দেখা গিয়েছে যে আমি স্বরূপ বিশ্বাসের সঙ্গে একসঙ্গে কোনও অনুষ্ঠানে গিয়েছি? বা কোথাও একসঙ্গে গিয়েছি? যেহেতু ওয়ার্ডে কাজ করতে হয়, তাই কাজের একটা সম্পর্ক রয়েছে। দলের জন্য সেটা। তার বাইরে আর কোনও সম্পর্ক ছিল না।’
জুঁই বিশ্বাস আরও জানিয়েছেন, কোভিডের সময়ে মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হয়েছিল। সেই সময়ে পরিস্থিতি অস্বাভাবিক ছিল বলে, তাঁরা আলাদা থাকা শুরু করতে পারেননি। তবে কোভিডের পরে ধীরে ধীরে আলাদা থাকতে শুরু করেন জুঁই ও স্বরূপ। নিজের ঠিকানা আলাদা করে নেন জুঁই। তিনি এই কথা স্পষ্ট জানিয়ে দেন যে, এটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে সরকার পরিবর্তনের কোনও সম্পর্ক নেই। তৃণমূল যদি ২০২৬ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসত, তাহলেও বিচ্ছেদের পথেই হাঁটতেন জুঁই ও স্বরূপ। তাঁদের ২ কন্যা রয়েছে, তাঁদের কথাই এখন ভাবতে চান জুঁই। যেহেতু এতদিন তিনি চেয়েছিলেন যে, তাঁদের ব্যক্তিগত সমস্যার কথা প্রকাশ্যে না আসুক, সেই কারণে স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলাদা থাকলেও, এ নিয়ে মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন: Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের ‘আনফলো’ করে দিলেন কর্ণ জোহর! ‘ফলো’ করছেন এই অভিনেত্রীকে



Post Comment