অনীক দত্তের শেষকৃত্য নিয়ে পরিকল্পনা বদল! কী জানানো হল পরিবারের তরফ থেকে?

অনীক দত্তের শেষকৃত্য নিয়ে পরিকল্পনা বদল! কী জানানো হল পরিবারের তরফ থেকে?

কলকাতা: গতকাল দুপুরবেলা.. হঠাৎ করেই ছড়িয়ে পড়ে দুঃসংবাদটা। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় পরিচালক, অনীক দত্তের (Anik Dutta)। পুলিশ সূত্রে খবর, পরিচালক তাঁর স্ত্রীয়ের আবাসনে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন। কিন্তু কীভাবে তিনি পড়ে গেলেন ছাদ থেকে? প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অনীক দত্ত। ঘটনাস্থল থেকে মিলেছ একটি ‘সুইসাইড নোট’-ও। সেখানে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তবে এই  নোট অনীক দত্তেরই লেখা কি না, তা পরীক্ষা করে দেখছে পুলিশ। 

কীভাবে মৃত্যু হল অনীক দত্তের?

গতকাল দুর্ঘটনার পরে, পরিচালককে নিয়ে যাওয়া হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল পরিচালকের। সেখানে তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে অনীক দত্তের মৃতদেহ নিয়ে যাওয়া হয়, SSKM হাসপাতালে। সেখানে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। কথা ছিল, আজ নন্দনে নিয়ে যাওয়া হবে পরিচালকের মৃতদেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর গুণমুগ্ধরা। এরপরে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ছিল শ্মশানে। অনীক দত্তের একমাত্র কন্যা থাকেন সুইডেনে। তিনি দেশে ফেরার পরেই অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে পরবর্তীতে পরিবারের তরফ থেকে এই সিদ্ধান্ত বদল করা হয়। 

আজ নয়, আগামীকাল শেষকৃত্য হবে অনীক দত্তের

আজ অনীক দত্তের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আজ নয়, আগামীকাল হবে পরিচালকের শেষকৃত্য। আজ তাঁর দেহ পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে। গতকাল তাঁর মৃতদেহ ময়নাতদন্তের পরে নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে। আজও সেখানেই তাঁর মৃতদেহ রাখা থাকবে। আগামীকাল সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে, এনটি ওয়ান স্টুডিওতে। এনটি ওয়ান স্টুডিওর চতুর্থ তলায়, সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শায়িত থাকবে পরিচালকের মৃতদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর গুণমুগ্ধরা। এরপরে, পরিবারের উপস্থিতিতে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে, ক্যাওড়াতলা মহাশ্মশানে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে চান, তাঁরা এনটি ওয়ান স্টুডিওতে আসতে পারেন।

আরও পড়ুন: Anik Dutta Demise: কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন অনীক দত্ত? ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করে দেখল পুলিশ

 

Post Comment

You May Have Missed