West Bengal Weather Update: রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা ! উত্তরের আবহাওয়া কেমন থাকবে?
Last Updated:
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শনিবার পর্যন্ত হওয়ার সম্ভাবনা।
কলকাতা: আজ, বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পাশাপাশি, ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে।উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে, রোদের তেজ বাড়বে, গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হতে পারে। উত্তরের দুই জেলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে:
শুক্রবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার কালবৈশাখীর সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Kolkata,West Bengal




Post Comment