অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের?

কলকাতা: অসুস্থ হয়ে বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছিল, ঝিলাম গুপ্তাকে (Jhilam Gupta)। নমিনেটেড না হয়েও, তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের গলব্লাডারে পাথর হয়েছে। চিকিৎসক জানিয়েছিলেন, অস্ত্রোপচার করতে হবে তাঁকে। আর সেই কারণেই, অসময়ে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতে হয়েছিল তাঁকে। তবে দুর্গাপুজোর সময়ে বাড়িতে, কাছের মানুষদের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। বিগ বসের বাড়িতে থাকার সময়ে, ঝিলাম একাধিকবার জানিয়েছিলেন যে তিনি অসুস্থবোধ করছেন। পরে তিনি জানিয়েছিলেন, ওই বাড়িতে গিয়েও নিয়মিতাভাবে চিকিৎসকদের নজরদারিতে থাকতে হয়েছিল তাঁকে। তবে শরীর বেশি খারাপ হওয়ার ফলে, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে তাঁকে। 

নিজের শরীরের পরিস্থিতি নিয়ে কী জানালেন ঝিলাম গুপ্ত?

আর বিজয়া দশমীর পরে, একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার। পাশাপাশি ঝিলাম জানিয়েছেন, তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়া তাঁর বৃহত্তম পরিবার। ঝিলাম অসুস্থ এটা জানার পরেই, সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানতে চেয়েছিলেন, তাঁর কী হয়েছে? কেমন আছেন তিনি, চিকিৎসাই বা শুরু হবে কবে? আর এই সমস্ত আপডেট এবার নিজেই সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নিলেন ঝিলাম। তিনি জানিয়েছেন, অসুস্থ হলেও, পুজোর মধ্যে অস্ত্রোপচারের পরিকল্পনা করাতে চাননি তিনি। যেহেতু পুজোর সময় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সবসময় সম্ভব হয় না, সেই কারণেই ঝিলাম চেয়েছিলেন, পুজোটা কেটে যাক। পুজো শেষ হওয়ার পরেই, তিনি অস্ত্রোপচারের পরিকল্পনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় গোটাটাই শেয়ার করে নিয়েছেন তিনি। 

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে এসে, কী করছেন ঝিলাম?

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে, পুজো নিয়ে একটি গান বানিয়েছিলেন ঝিলাম গুপ্ত। ‘এই বাড়িতেও থাকতে এসো মা’। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে, এই গানটি রেকর্ড করেছেন ঝিলাম। ইতিমধ্যেই এই গানটি বহু মানুষ শুনে ফেলেছেন, প্রশংসাও করেছেন। পুজোর সময়ে তিনি তাঁর কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন। এই সময়ে, যেমন বিগ বসের বাড়ির বন্ধু আলেকজান্দ্রিয়া টেলর এবং সোহিনী পালের সঙ্গে দেখা করেছেন তিনি, তেমনই প্রকাশ্যে এনেছেন নিজের সম্পর্কের কথাও।

 

আরও পড়ুন: Bollywood News: গান চলাকালীনই বন্ধ মাইক, অন্ধকার করে দেওয়া হল মঞ্চ! মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হলেন বলি-গায়িকা

 

Previous post

‘শুভেন্দুই হতে পারতেন তৃণমূলের মুখ্যমন্ত্রী’! পুরভোটের আগেই বিস্ফোরক ফিরহাদ, মমতাকে ফের ‘ভক্ত ছেড়ে রক্তে ভরসা’ নিয়ে খোঁচা ববির

Next post

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে খাজনা! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ, বেসিক মিশে টাকার ঝড় তুলবে? বিরাট পরিস্থিতিতে খুলতে চলেছে কপাল

Post Comment

You May Have Missed