West Bengal Weather Update: ঝড়বৃষ্টির সতর্কতা ! হাওয়া বদলের ইঙ্গিত, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা
উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ দিয়ে অবস্থান করছে। উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে ওয়েস্টার্লি জেট উইন্ড। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা থাকছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে। বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা এবং দক্ষিণবঙ্গের দু-এক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে!
বুধবার নির্বাচনের দিন দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা! ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে। কালবৈশাখী শিলাবৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। নদীয়াতেও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ নির্বাচনের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টির আশঙ্কা!
দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার নির্বাচনের আগের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কালবৈশাখীর সতর্কতা। নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
নির্বাচনের দিন বুধবার তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ! পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া-সহ শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার নির্বাচনের পরের দিন ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কালবৈশাখীর সতর্কতা ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টির কারণে আগামী দুই তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাতে আজকেও সকাল থেকে মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ ও দমকা বাতাসের কারণে অস্বস্তি কমতে পারে। আজ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামিকাল, বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।



Post Comment