West Bengal Assembly Elections 2026 Last phase Candidates: শুধু মমতা- শুভেন্দু নয়, দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ আরও অনেক হেভিওয়েটের! তালিকায় কে কে?
তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। পাশাপাশি বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী কুণাল ঘোষ, এবং বিদায়ী মন্ত্রী সুজিত বসু ও শশী পাঁজার দিকেও বিশেষ নজর থাকবে।বিজেপির পক্ষেও একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। শুভেন্দু অধিকারীর একটি কেন্দ্র নন্দীগ্রামে ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবার নজর ভবানীপুরে তাঁর লড়াইয়ে। এছাড়াও নোয়াপাড়া থেকে অর্জুন সিং, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, রাসবিহারী থেকে স্বপন দাশগুপ্ত এবং মানিকতলা থেকে তাপস রায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ও প্রার্থীদের ঘিরে উত্তেজনা তুঙ্গে।



Post Comment