অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
কলকাতা: শ্যুটিংয়ের মধ্যেই গুরুতর অসুস্থ সলমন খানের (Salman Khan) ‘বডি ডবল’, সাময়িকভাবে ব্যহত শ্যুটিং। কিন্তু পরিস্থিতি সামলাতে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা নিজেই! আপাতত তেলেগু প্রযোজক দিল রাজুর প্রযোজনায় একটি ছবিতে অভিনয় করছেন সলমন খান। ছবিটির নাম, ‘SVC63’ বলে জানা যাচ্ছে। এই সিনেমায় সলমনের বিপরীতে দেখা যাওয়ার কথা দক্ষিণী তারকা নয়নতারাকে। এই প্রথমবার জুটিতে দেখা যাবে সলমন ও নয়নতারাকে। তবে এই সিনেমায় মারকাটারি সব অ্যাকশন রয়েছে। একাধিক কারণে সলমনের পক্ষে সমস্ত অ্যাকশন নিজে করা সম্ভব নয় মনে করেই, সেটে আনা হয়েছিল সলমনের বডি ডাবল। তবে শ্যুটিংয়ের মধ্যেই হার্ট অ্যাটাক হয় তাঁর!
শ্যুটিং সেটেই হার্ট অ্যাটাক বডি ডবলের, বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
সলমন একটা সময়ে দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স করেছেন নিজেই। একাধিক ছবিতে তিনি বডি ডবল ব্যবহার করতে চাননি। তবে বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত তিনি। বিভিন্ন সময়ে তিনি তাঁর শারীরিক সমস্যা নিয়ে মুখ ও খুলেছেন। বিভিন্ন সময়ে তিনি বলেছেন যে, এমন একটা সময় ছিল যে, তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা পর্যন্ত করতে পারতেন না। চিকিৎসা এবং শরীরচর্চার কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করেন বর্তমানে। তবে বিভিন্ন সময়ে সলমনের বিভিন্ন ছবি ভাইরাল হয় এবং সেই সমস্ত ছবি দেখে অনুরাগীরা বারে বারে উদ্বেগ প্রকাশ করেন, অভিনেতা অসুস্থ কি না। তবে ‘SVC63’ -এর সেটে অ্যাকশন সিকোয়েন্স নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সলমন নিজেই।
জানা গিয়েছে, সিনেমাটি অ্যাকশন সিকোয়েন্সে ঠাসা বলেই সলমনের জন্য বডি ডবলসের ব্যবস্থা করা হয়েছিল। তবে সেটেই হার্ট অ্যাটাক হয় তাঁর। এর ফলে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হয় শ্যুটিং। তবে ছবির কাজ যাতে অনির্দিষ্ট কালের জন্য ক্ষতিগ্রস্থ না হয়, তার জন্য বড় সিদ্ধান্ত নেন সলমন খান। তিনি নিজেই বাকি থাকা অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করার সিদ্ধান্ত নেন। অভিনেতা চাননি, সিনেমার শ্যুটিংয়ের কাজ এভাবে মাঝপথে থেমে যাক। ফিটনেসের দিক থেকে সলমন এখনও দুর্দান্ত জায়গায় রয়েছেন বলেই তাঁর ঘনিষ্ঠরা মনে করেন। ফলে একটা সময়ে একাধিক অ্যাকশনে অভ্যস্থ সলমন এদিনও অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করেন অনায়াসেই। অন্যদিকে যিনি সলমনের বডি ডবল হিসেবে কাজ করছিলেন, তাঁরও চিকিৎসার ব্যবস্থা করা হয় সঙ্গে সঙ্গেই।
আরও পড়ুন: Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল

Post Comment