IPS অজয় পাল শর্মার কড়া নজরদারির মধ্যেই পরপর অফিসার বদল, দক্ষিণ ২৪ পরগনার ADMকে সরাল কমিশন
দক্ষিণ ২৪ পরগনা: IPS অজয় পাল শর্মার কড়া নজরদারির মধ্যেই পরপর অফিসার বদল। ফলতার জয়েন্ট BDO-র পরে ADM-কেও সরিয়ে দিল কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ADM ভাস্কর পালকে সরিয়ে দিল কমিশন। ADM-কে ভোটের কোনও কাজে না রাখতে কড়া নির্দেশ কমিশনের। প্রথম দফায় ভোট হওয়া বীরভূমের ADM-কে সরিয়ে দিল কমিশন। বীরভূমের ADM সৌভিক ভট্টাচার্যকেও সরিয়ে দিল কমিশন।
ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে ফলতার যুগ্ম BDO-কেও বদল করা হয়েছে। ফলতার জয়েন্ট BDO-কে সরিয়ে দিয়েছে কমিশন। পক্ষপাতের অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে ফলতার জয়েন্ট BDO সৌরভ হাজরাকে।



Post Comment