Jadavpur University: “আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..”, যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

হিন্দোল দে, সোমক লাহিড়ি, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মতো ঐতিহ্য়বাহী শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতের হামলা, যে ঘটনা নিয়ে ক্ষোভ ঝরে পড়েছে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। এবার এ নিয়ে একই সুর শোনা গেল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখেও। বললেন, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্য়ে রাজনীতি আনবেন না। আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে আমরা সমর্থন করি না। 

আরও পড়ুন, “বলতে খারাপ লাগছে”,অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার

পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, কিছু কিছু রাজনীতির বাইরে থাকবে এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে আমরা সমর্থন করি না। দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার রাতে এভাবেই তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। ভেঙে ফেলা হয়েছে নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের এই ঐতিহাসিক এমব্লেম। যা নিয়ে শুক্রবার ক্ষোভ ঝরে পড়ে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। বিজেপি বিধায়ক ও অর্থমন্ত্রী  স্বপন দাশগুপ্ত বলেন, সবথেকে আমার খারাপ লেগেছে, যাদবপুরের যে এমব্লেমটা, সেটা, কীরকমভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি। আবার সারানো যাবে। কিন্তু অসম্মান করা হয়েছে। সেটার কোনও সন্দেহ নেই।
 
শনিবারও যাদবপুর প্রসঙ্গ শোনা যায় স্বপন দাশগুপ্তর মুখে। বিজেপি বিধায়ক ও অর্থমন্ত্রী  স্বপন দাশগুপ্ত বলেন, এগুলো ছাত্রদের নিজেদের সমস্য়া, নিজেরা সমাধান করুক। এটাকে রাজনীতিকরণ সব জিনিসে করা উচিত না আমি মনে করি। আমাদের স্টেটের একটা বড় সমস্য়া হয়ে গেছে, আমরা সবকিছুর মধ্য়ে রাজনীতি ঢুকিয়ে ফেলেছি।  যত হবে চেঁচামেচি, মারধর, সেগুলো বিশ্ববিদ্য়ালয়ের মূল বিষয় নয়। একই সুর শোনা গেল বিজেপি সরকারেরই আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়।
 
পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যে খ্য়াতি, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয়, বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, আমরা এটাকে সমর্থন করি না। সে যে দলেরই হোক। আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্য়ে আনবেন না। বাইরে করুন। যে কারণে একসময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থায়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন, তাঁরা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়।

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের বুকে যা ঘটেছে তা লজ্জার-কলঙ্কের অধ্য়ায়। ঘটনায় সরাসরি অভিযুক্ত RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ বা ABVP। তাণ্ডবের আগে খোদ যাদবপুরের বিজেপি বিধায়কের গলায় শোনা গেছে হুমকি। যাদবপুরের বিজেপি বিধায়ক  শর্বরী মুখোপাধ্যায় বলেন, সারারাত চলবে এই তাণ্ডব। আমি ঘণ্টাখানেক সময় দিলাম আপনাকে সৃজন।+আপনি যাদবপুর থানায় তাদের সারেন্ডার করাবেন। তা নাহলে ১ ঘণ্টা পর থেকে, যাদবপুর হস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার, ABVP-র সবাই।
 
‘ঋতব্রত তৃণমূল’ বিধায়ক সন্দীপন সাহা বলেন, ভয়ংকর নিন্দনীয় ঘটনা। কঠোর ব্যবস্থা নিতে হবে। এ মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, দলমত নির্বিশেষে ব্যবস্থা নিন।’যদিও এই ঘটনায় বিজেপির অন্দরে আবার ভিন্ন সুরও শোনা গেছে। স্কুল শিক্ষামন্ত্রী ও বিজেপি বিধায়ক  দীপক বর্মন বলেন, যেটুকু খবর আছে, কিছু বাজে লোক সেখানে, যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে, আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথা সময়ে সঠিক ব্যবস্থা নেবে।’৭০ বছরের একটা অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে যে শিক্ষাপীঠের ছাত্র-ছাত্রীরা। সেই ঐতিহ্য়ের যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে এমন বেলাগাম তাণ্ডব।যারা এই ঘটনা ঘটাল, তাদের বিরুদ্ধে কি কোনও ব্য়বস্থা নেবে প্রশাসন?

Post Comment

You May Have Missed