পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
কলকাতা: তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)? সদ্যই স্বামী সেফ আলি খানের (Saif Ali Khan) জন্মদিন গিয়েছে, বিদেশে গিয়ে সেই জন্মদিন পালন করেছে গোটা পরিবার। তবে বিদেশ থেকে ফিরতেই করিনার যে ছবি প্রকাশ্যে এসেছে, সেই ছবিই যেন উস্কে দিয়ে জল্পনা। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে একটি কালো পোশাকে দেখা যাচ্ছে নায়িকাকে। আর সেই ছবি দেখে নেটাগরিকদের একাংশ বলছেন, করিনাকে দেখে মনে হচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা। তাঁর উদর স্ফীত বলে মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় করিনার এই ছবি। আর তারপরেই গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছে করিনা কপূরের টিম। কী জানানো হয়েছে?
ছবি ভাইরাল করিনা কপূরের, সত্যিই মা হতে চলেছেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় করিনার যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে তাঁকে কালো পোশাকে দেখা যাচ্ছে। তবে করিনার টিমের তরফ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টাই ভুয়ো। করিনা একেবারেই অন্তঃসত্ত্বা নন। গোটা বিষয়টা একেবারেই ভুয়ো। সেফ ও করিনার ২ সন্তান রয়েছে। করিনার যে ছবিটি ভাইরাল হয়, সেই সময়ে করিনা বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময়ে তাঁর এক সহকারী করিনার সামনে একটি ছাতা ধরে তাঁকে আড়াল করতে। আড়াল হয়ে যান করিনা, আর এরপরেই আরও বেশি করে ছড়িয়ে পড়ে করিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তবে করিনা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে লুকোচুরি করেননি কখনোই। বরং প্রেগনেন্সি ফটোশ্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন করিনা, এই ট্রেন্ড আসার বহু আগেই। ফলে তিনি যদি সন্তানের অপেক্ষায় দিন গুনতেন, তা সম্ভবত গোপন রাখতেন না তিনি।
ঘনিষ্ঠ সূত্রে খবর, করিনা ও সেফ মোটেই তৃতীয় সন্তানের পরিকল্পনা করছেন না। শ্যুটিং থাকলেও, ২ সন্তানকে যথেষ্ট সময় দেন পতৌদি দম্পতি। পাশাপাশি, সেফের ওপর হামলার ঘটনার পরে, তাঁদের পরিবারের নিরাপত্তা বেড়েছে। সন্তানদের ছবি তোলার ওপরেই নিষেধাজ্ঞা জারি করেছেন সেফ ও করিনা। এমনকি পাপারাৎজিদের অতিরিক্ত আগ্রহ নিয়ে বেশ কয়েকবার বিরক্ত হতেও দেখা গিয়েছে সেফ আলি খানকে। ২০২৫ সালে নিজের বাড়িতেই সেফের ওপর হামলা হয়। এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছিল অপরাধীকে। তারপর থেকেই সন্তানদের নিরাপত্তার দিকে অতিরিক্ত নজর দেন সেফ ও করিনা।
আরও পড়ুন: Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান… অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Post Comment