৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা

কলকাতা: ৮ ঘণ্টা কাজের দাবি আসলে গৌণ বিষয়, আসল সমস্যা হয়েছিল টাকার দাবি নিয়েই? সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandeep Reddy Vanga)-র নতুন ছবি, ‘স্পিরিট’ (Spirit) এ অভিনয় করার কথা ছিল, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। এই ছবিতে প্রভাস (Prabhas) আর দীপিকার জুটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে তা অবশেষে আর হল না। একাধিক মতানৈক্যের কারণে, ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন দীপিকা, সেই জায়গায় এবার দেখা যাবে অন্য নায়িকাকে। সেই সময়ে শোনা গিয়েছিল, প্রতিদিন ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না দীপিকা, সেই থেকেই শুরু হয় সমস্যা। তবে বর্তমানে অন্য একটি তথ্য সামনে আনলেন ছবির প্রযোজক!

কী জানালেন ‘স্পিরিট’ ছবির প্রযোজক?

ছবির প্রযোজক প্রণয় রেড্ডি বঙ্গা (Pranay Reddy Vanga) জানিয়েছেন, আসলে ৮ ঘণ্টার কাজ করাটা সমস্যার নয়, আসলে সমস্যা পারিশ্রমিক নিয়ে। তিনি জানিয়েছেন, দীপিকা আসলে ছবির লাভের ১০ শতাংশ চেয়েছিলেন। সেটা দিতে রাজি ছিলেন না প্রযোজক ও পরিচালক। তাঁকে পর্যাপ্ত পারিশ্রমিক দিলেও, ছবির লভ্যাংশের ১০ শতাংশ দিতে রাজি হননি প্রযোজক। সেই কারণেই সিনেমা ছাড়েন দীপিকা। সেটাই ছিল সিনেমা ছাড়ার প্রথম কারণ, পরবর্তী কারণ হল, ছবির শিফট নিয়ে টাইমিংয়ের সমস্যা। প্রযোজক আরও জানিয়েছেন, দীপিকা যদি আরও ৫ থেকে ৬ কোটি টাকা বেশি চাইতেন, তাহলে সেইদিকটাও বিচার করে দেখা যেত। কিন্তু সিনেমার লভ্যাংশ নিয়েই তৈরি হয় সমস্যা। প্রযোজক পরিচালক চেয়েছিলেন, দীপিকা সিনেমাটা করুন, কিন্তু শেষপর্যন্ত সেটা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় সদ্য কারও নাম না করে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সন্দীপ রেড্ডি বঙ্গা। তিনি লিখেছেন, ‘আমি যখন কোনও অভিনেতা-অভিনেত্রীকে একটা সিনেমার গল্প শোনাই, তাঁকে আমি ১০০ শতাংশ ভরসা করি। কাউকে আলাদা করে বলতে হয় না যে চিত্রনাট্যের বিষয়টা অন্যদের সঙ্গে আলোচনা করা উচিত নয়। কিন্তু এইসব কাজ করে, তুমি নিজেই প্রমাণ করে দিতে, তুমি কি! তোমার থেকে ছোট অভিনেতা অভিনেত্রীদের অপমান করছো, আমার গল্পের অপমান করছো! এই তোমার ফেমিনিজম! একজন পরিচালক হিসেবে আমি তো ওই গল্পটার জন্য সবকিছু দিয়ে দিয়েছিলাম।’

 

 

আরও পড়ুন: Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

Previous post

Arjun Singh: ‘স্পষ্ট বলছি, এটা আমরা চালাতে দেব না,’ টোটোর পরে আরেক যানবাহন নিয়ে বড় সিদ্ধান্ত, ডেডলাইন বেঁধে দিলেন অর্জুন সিং

Next post

১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !

Post Comment

You May Have Missed