West Bengal Assembly Elections 2026 Last phase: প্রচারের শেষ লগ্নে এই মহকুমাতেই ঘটেছে একাধিক সংঘর্ষ, হামলা! দ্বিতীয় দফা ভোটে হুগলিতে ‘সর্বাধিক কড়া’ নিরাপত্তা সেই আরামবাগে
Last Updated:
দ্বিতীয় দফায় অবশ্য পুরুষ প্রার্থীদের তুলনায় মহিলা প্রার্থীদের সংখ্যা অনেকটাই কম৷ দ্বিতীয় দফায় মোট ১৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তাঁদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১২২৮ জন৷ সেখানে মহিলা প্রার্থীর সংখ্যা ২২০ জন৷
হুগলি: দ্বিতীয় দফার ভোটের আগে রণক্ষেত্র হয়ে উঠেছিল হুগলির গোঘাট৷ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে৷ আহত হন আরামবাগের তৃণমূল সাংসদ৷ দ্বিতীয় দফার নির্বাচনে হুগলিতে বিশেষ নিরাপত্তা আরামবাগ মহকুমাতে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য হুগলি জেলার সর্বত্রই আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাস্তাতেও টহল দেবে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের কুইক রেসপন্স টিম। নির্বাচনকে কেন্দ্র করে আরামবাগে রাজনৈতিক হিংসার ইতিহাস রয়েছে। এ বার প্রচারের শেষলগ্নে আরামবাগ মহকুমায় একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোঘাটে প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। ভোটের দিনও গন্ডগোলের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। সে কথা মাথায় রেখেই আরামবাগ মহকুমার সবকটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরামবাগের চার বিধানসভায় বুথে বুথে মকপোল শুরু হয়েছে। বিধানসভার ১১৪, ১১৫ ও ১১৬ নম্বর বুথে ভোট শুরুর আগেই ভোটাররা বুথের বাইরে লাইন দিতে শুরু করেছেন। আজ মোট ১৩০৫টি বুথে ১০ লক্ষ ২৯ হাজার ৪৯৬ জন ভোটার ভোট দেবেন। মোট পুরুষ ভোটার ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন ও মহিলা ভোটার ৫ লক্ষ ৩ হাজার ২৩০
তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এরমধ্যে পুরশুড়ায় ৩২১ আরামবাগ ৩২১টি, খানাকুলে ৩৪৭টি ও গোঘাট ৩১৬টি বুথে ভোটগ্রহণ চলবে। প্রতিটি বিধানসভাতেই মডেল বুথ করা হয়েছে। আরামবাগ গার্লস হাইস্কুলে মডেল বুথ করা হয়েছে। গোটা বুথ চত্বর সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সকাল হতেই ভোটাররা ভোটদানের জন্য লাইন দিতে শুরু করেছেন।
পশ্চিমবঙ্গের নির্বাচনী উত্তাপ বাড়ছে ক্রমশ। রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ আজ৷ মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। এই সাত জেলায় রয়েছে কলকাতাও। এর মধ্যে নদিয়া এবং উত্তর ২৪ পরগনা বাদ দিলে সেই অর্থে বিজেপির শক্তি নেই। ২০২১ সালের নির্বাচনে এই সাতটি জেলার মধ্যে পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি ছিল শূন্য। কী হবে ফল? কে হাসবে শেষ হাসি?
দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন৷এই দফায় সবচেয়ে বড় আকর্ষণ ভবানীপুর কেন্দ্র। এখানে প্রার্থী হিসেবে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেই বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রকে ঘিরেই গোটা দেশের নজর।দ্বিতীয় দফায় শাসক ও বিরোধী—সব রাজনৈতিক দলই তাদের গুরুত্বপূর্ণ নেতাদের ময়দানে নামিয়েছে। তৃণমূল ও বিজেপির পাশাপাশি নজর কেড়েছে বামেদের সঙ্গে জোটে থাকা আইএসএফ-ও। ভাঙড় কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি। অন্যদিকে, সম্প্রতি তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়ে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে লড়ছেন আরাবুল ইসলাম।
দ্বিতীয় দফাতেও পুরুষ এবং মহিলা ভোটারদের মধ্যেও সংখ্যার নিরিখে পার্থক্য খুবই কম৷ দ্বিতীয় দফায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ২৭৪ জন৷ অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৫৭ লক্ষ ৩৮ হাজার ২৩৩ জন৷
অন্যদিকে দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটারদের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮ জন৷ এই চার লক্ষের বেশি ভোটারদের অধিকাংশই প্রথমবার ভোট দেবেন৷ ফলে রাজ্যে ক্ষমতা দখল করবে কোন দল, তা নির্ধারণে এই নতুন ভোটারদেরও বড় ভূমিকা থাকবে৷ এর পাশাপাশি দ্বিতীয় দফায় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৭৯২ জন৷ শতায়ু ভোটারের সংখ্যা ৩২৪৩ জন৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
West Bengal Assembly Elections 2026 Last phase: প্রচারের শেষ লগ্নে এই মহকুমাতেই ঘটেছে একাধিক সংঘর্ষ, হামলা! দ্বিতীয় দফা ভোটে হুগলিতে ‘সর্বাধিক কড়া’ নিরাপত্তা সেই আরামবাগে




Post Comment