তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, আনিসুর রহমানকে তাড়া ISF-এর!

তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, আনিসুর রহমানকে তাড়া ISF-এর!

সমীরণ পাল, দেগঙ্গা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে আজ। আর সেই নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগের রাতেই উত্তেজনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। তৃণমূল প্রার্থী আনিসুর রহমনকে তাড়া করার অভিযোগ। ঘটনায় অভিযোগের তির আইএসএফ (Indian Secular Front) -এর দিকে। তৃণমূল বলছে, তাদের প্রার্থীকে নাকি তাড়া করেন আইএসএফ (Indian Secular Front) সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা বিধানসভার শোয়াই শেরপুরের মোল্লাপাড়ার ৬৮ নম্বর বুথে।

আরও পড়ুন: নির্বাচন ও গণনার দিন কোন রাস্তায় গাড়ি চলবে আর কোন রাস্তায় চলবে না, নির্দেশিকা দিয়ে জানাল কলকাতা পুলিশ!

যদিও এই ঘটনার পিছনে অন্য অভিযোগ করছে আইএসএফ (Indian Secular Front)। তাদের অভিযোগ, দেগঙ্গার তৃণমূল প্রার্থী আনিসুর রহমান ভোট পাওয়ার জন্য তাঁর বিধানসভা এলাকার গরীব মানুষদের মধ্যে টাকা বিলি করছিলেন। আর আনিসুর রহমানের সেই কাজের বাধা দিয়েছে গ্রামের মানুষ।

যদিও দেগঙ্গার তৃণমূল প্রার্থীর দাবি অন্য রকম। তিনি বলছেন, এজেন্টের একটি ফর্ম তিনি রাতেই বাঈকে চেপে পৌঁছে দিতে গিয়েছিলেন। আর তখনই তাঁকে তাড়া করেন আইএসএফ (Indian Secular Front) সমর্থকরা। যদিও, এই তত্ত্ব একেবারেই মানতে নারাজ নৌশাদ সিদ্দিকির দল।

Previous post

Firhad Hakim: মাঝরাতে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ ফিরহাদের! দেখুন ভিডিও

Next post

West Bengal Election 2026 Phase 2 Voting LIVE: বঙ্গে শুরু দ্বিতীয় দফা ভোট পর্ব! বুথে বুথে লম্বা লাইন, রাত থেকে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙ্গড়

Post Comment

You May Have Missed