Tourist Spot: ‘রাজার জেলা’য় মুক্তিযুদ্ধের স্মৃতি! কোচবিহারের পর্যটনের অন্যতম আকর্ষণ এই প্যাটন ট্যাঙ্ক, জানুন গায়ে কাঁটা দেওয়া ইতিহাস
Last Updated:
Cooch Behar Tourist Spot: প্রাচীন মন্দির থেকে রাজবাড়ি, কোচবিহারে ঘোরার মতো একাধিক জায়গা রয়েছে। এর মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের সময়কার প্যাটন ট্যাঙ্ক। আজও বহু মানুষ এটি দেখতে ভিড় করেন।
সাগরদিঘি, কোচবিহারঃ ‘রাজার জেলা’ কোচবিহারে একাধিক দর্শনীয় স্থান রয়েছে। রাজ আমলের মন্দির থেকে শুরু করে শতাব্দী প্রাচীন রাজবাড়ি, এখানে এলে সব দেখা যায়। জেলার পর্যটনের এমনই একটি আকর্ষণ হল মুক্তিযুদ্ধের সময়কার প্যাটন ট্যাঙ্ক।
বাংলাদেশের পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ওঠার যাত্রা বেশ রোমাঞ্চকর। এই মুক্তিযুদ্ধের সময় সামরিক বাহিনী দিয়ে বাংলাদেশকে প্রচুর সহায়তা করেছিল ভারত। সেই ঐতিহাসিক সংঘর্ষের স্মৃতি আজও কোচবিহারে রয়েছে।
কোচবিহারের সদর শহরের সাগরদিঘি চত্বরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের পাশে মুক্তিযুদ্ধের সময়কার প্যাটন ট্যাঙ্ক রয়েছে। জানা যায়, মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের (বর্তমানে পাকিস্তান) সেনারা এগুলি ব্যবহার করতেন। এই ট্যাঙ্কগুলি মূলত আমেরিকান ট্যাঙ্ক নামেই পরিচিত। যুদ্ধে জয়ের পর স্মারক হিসেবে ভারতীয় সেনা এগুলি এদেশে নিয়ে আসে।
জানা যায়, কোচবিহারে নিয়ে আসার পর দীর্ঘ সময় এই প্যাটন ট্যাঙ্ক কোচবিহারের চিলারায় সেনা ছাউনিতে ছিল। পরবর্তীতে তৎকালীন জেলাশাসকের তৎপরতায় এটি সাগরদিঘি চত্বরে এনে রাখা হয়। আজও বহু পর্যটক মুক্তিযুদ্ধের সময়কার এই ঐতিহাসিক ট্যাঙ্ক দেখতে ভিড় করেন। জেলা তো বটেই, জেলার বাইরে থেকে আসা বহু মানুষও প্যাটন ট্যাঙ্ক দেখতে সাগরিদিঘি চত্বরে হাজির হন।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 17, 2026 11:41 AM IST
Tourist Spot: ‘রাজার জেলা’য় মুক্তিযুদ্ধের স্মৃতি! কোচবিহারের পর্যটনের অন্যতম আকর্ষণ এই প্যাটন ট্যাঙ্ক, জানুন গায়ে কাঁটা দেওয়া ইতিহাস




Post Comment