Teacher Recruitment: শিক্ষিকা হওয়ার স্বপ্ন! জেলার নামী বেসরকারি স্কুলে চাকরির সুযোগ, স্নাতক পাশ হলে মহিলারা আবেদন করুন

Teacher Recruitment: শিক্ষিকা হওয়ার স্বপ্ন! জেলার নামী বেসরকারি স্কুলে চাকরির সুযোগ, স্নাতক পাশ হলে মহিলারা আবেদন করুন

Last Updated:

Teacher Recruitment: জেলার একটি নামকরা বেসরকারি স্কুলে শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক পাশ প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। প্রাতঃবিভাগের জন্য মহিলা শিক্ষিকা নিয়োগ চলছে—আজই বিস্তারিত জানুন।

বেসরকারি স্কুলের শিক্ষিকা নিয়োগ। প্রতীকী ছবি।
বেসরকারি স্কুলের শিক্ষিকা নিয়োগ। প্রতীকী ছবি।

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: শিক্ষকতার স্বপ্ন দেখছেন? শিক্ষকতার সুযোগ রয়েছে জেলার এক নামকরা বেসরকারি স্কুলে। ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাশেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাতঃবিভাগের জন্য এই বিদ্যালয় শিক্ষিকা নিয়োগ করতে চলেছে। ২ মে-এর মধ্যে আবেদন করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের জ্ঞানদ্বীপ মিশন স্কুল এই নিয়োগ করতে চলেছে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ডি.এল.এড বা বি.এড ডিগ্রি থাকা জরুরি। এই নিয়োগে মোট চারটি শূন্যপদ রয়েছে। অভিজ্ঞ প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যারা শিক্ষিকার পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। প্রাথমিক স্তরের পড়াশোনায় দক্ষতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ চরম গরমেও শুকোবে না একটাও ধনেপাতা! বাজার থেকে কিনে করুন ‘ছোট্ট’ কাজ, ১০-১২ দিন থাকবে একেবারে ফ্রেশ

বেতন প্রসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতার উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হবে। আবেদন প্রক্রিয়া অফলাইন মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রার্থীদের ২ মে-র মধ্যে সম্পূর্ণ জীবনপঞ্জী জমা দিতে হবে, সঙ্গে দিতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যায়িত কপি। স্বহস্তে লিখিত আবেদনপত্র বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার ঠিকানা হল, সটিলাপুর, রামনগর, পূর্ব মেদিনীপুর, পিন ৭২১৪২৩।

আরও পড়ুনঃ শরীরে ‘৪’ লক্ষণের একটিও থাকলে সাবধান…! সম্ভবত বেড়েছে বিলিরুবিন, বাসা বেঁধেছে জন্ডিস! উপেক্ষা করলেই বিপদ

বিদ্যালয়ের সেক্রেটারি মানিক চন্দ্র মাইতি জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে করা হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করা হবে। ৩ মে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি ডেমো ক্লাসের মাধ্যমে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে। পাঠদানের পদ্ধতি ও বিষয়বস্তুর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা হলে বাড়তি অগ্রাধিকার দেওয়া হবে। সব মিলিয়ে, যারা শিক্ষিকার সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Teacher Recruitment: শিক্ষিকা হওয়ার স্বপ্ন! জেলার নামী বেসরকারি স্কুলে চাকরির সুযোগ, স্নাতক পাশ হলে মহিলারা আবেদন করুন

Previous post

তিন বছর আগের প্রতিবেশীকে খু*নের ঘটনার সাজা মিলল অবশেষে… ন্যায়বিচার পেল গোরাচাঁদ মাঝির পরিবার

Next post

Election Commission of India: ‘সব কিছুর ওষুধ আছে,’ আইন-শৃঙ্খলা প্রশ্নে কড়া কমিশন! দ্বিতীয় দফা ভোটের আগে ‘মস্তান’ নিয়ে বেনজির মন্তব্য

Post Comment

You May Have Missed