বহু মানুষের অ্যাকাউন্ট থেকে গায়েব কোটি টাকা, বড় কেলেঙ্কারি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে

নয়া দিল্লি: উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর পিআই-১ এলাকায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি ব্রাঞ্চে গ্রাহকদের কোটি কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ব্যাঙ্কের কর্মীরা একাধিক গ্রাহকের ফিক্সড ডিপোজিট (FD) মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে সেই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। ইতিমধ্যেই ১৬ জন গ্রাহক পুলিশের কাছে এই একই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ব্যাঙ্কের অ্যান্টি কোরাপশন টিম।               

আরও পড়ুন: ‘ওই থানার থেকেই বলেছে এনকাউন্টার করে দেবে’, প্রহ্লাদ দাসের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন তার পরিবারেরই একাংশ

বিরোন্ডি গ্রামের বাসিন্দা গৌতমের অভিযোগ, তাঁর বাবার অ্যাকাউন্টে প্রায় ৯৪ লক্ষ টাকা ছিল। পরিবারের প্রয়োজনে ৫০ হাজার টাকা তুলতে ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন, অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১৬ হাজার টাকা। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।               

অন্য এক গ্রাহকের দাবি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে তাঁর মায়ের অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা জমা পড়েছিল। পরিবারের প্রয়োজন অনুযায়ী ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা তোলার পরেও অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা থাকার কথা। কিন্তু বর্তমানে সেই অ্যাকাউন্টে কোনও টাকাই নেই বলে অভিযোগ।               

ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাঙ্কের রিজিওনাল অফিস ব্রাঞ্চ ম্যানেজার সহ পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে। ব্রাঞ্চে নতুন কর্মীও নিয়োগ করা হয়েছে। ব্যাঙ্কের তরফে কয়েকজন গ্রাহককে ১০ থেকে ১৫ দিনের মধ্যে টাকা ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি।               

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাব উড়ানে, ব্যাহত একাধিক শহরের উড়ান পরিষেবা, বাতিল হয়েছে কলকাতা থেকে একাধিক বিমান

নয়ডা পুলিশ কমিশনারেটের মুখপাত্র জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য গ্রেটার নয়ডার এসিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে টাকা তোলা বা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হল এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। এখনও পর্যন্ত কত টাকার ক্ষতি হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।               

Previous post

IMD Orange Alert: সাইক্লোন অর্ণবের জের কী পড়তে শুরু করে দিল, কলকাতার আকাশ ঢাকল কালো মেঘে, জেলায় জেলায় এক ঘণ্টায় ঝড়-বৃষ্টি

Next post

Lays-র প্যাকেটে ১৫ গ্রামের বদলে ৪ গ্রাম ‘চিপস’…! জানেন, কোম্পানিকে কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত?

Post Comment

You May Have Missed