Election Commission of India: ‘সব কিছুর ওষুধ আছে,’ আইন-শৃঙ্খলা প্রশ্নে কড়া কমিশন! দ্বিতীয় দফা ভোটের আগে ‘মস্তান’ নিয়ে বেনজির মন্তব্য

Election Commission of India: ‘সব কিছুর ওষুধ আছে,’ আইন-শৃঙ্খলা প্রশ্নে কড়া কমিশন! দ্বিতীয় দফা ভোটের আগে ‘মস্তান’ নিয়ে বেনজির মন্তব্য

Last Updated:

এদিন আইনশৃঙ্খলা প্রশ্নে কড়া বার্তা দিতে গিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ‘‘প্রথম দফার ভোটের জন্য বেশিরভাগ কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায় ভোট যেখানে ছিল সেখান থেকে কেন্দ্রিয় বাহিনী চলে গেছিল। এর সুযোগে অনেকে গন্ডগোল করেছে। এর অ্যাকশন হবে।’’

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

কলকাতা: সামনের বুধবারই দ্বিতীয় দফার ভোট. তার আগে আইনশৃঙ্খলা প্রশ্নে আবারও নিজেদের কড়া অবস্থান স্পষ্ট করেদিল নির্বাচন কমিশন৷ জানিয়ে দিল, ‘দ্বিতীয় দফার ভোটে যে যত মস্তান থাকুক, যেই হোক কেউ কিছু করতে পারবে না। কমিশন এর কাছে সব কিছুর ওষুধ আছে।’ পাশাপাশি, এদিন গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় কমিশনের অবস্থানও স্পষ্ট করল তারা৷

এদিন আইনশৃঙ্খলা প্রশ্নে কড়া বার্তা দিতে গিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ‘‘প্রথম দফার ভোটের জন্য বেশিরভাগ কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায় ভোট যেখানে ছিল সেখান থেকে কেন্দ্রিয় বাহিনী চলে গেছিল। এর সুযোগে অনেকে গন্ডগোল করেছে। এর অ্যাকশন হবে।’’

কমিশন জানায়, ‘‘আরামবাগ মিতালি বাগের ঘটনায় তিন রকম রিপোর্ট এসেছিল। প্রথমে বলেছিল পার্টি এর অভ্যান্তরীণ ব্যাপার।তারপর বলা হয়েছে দুষ্কৃতী দের সন্ধান করা হচ্ছে। যেখানে গন্ডগোল হয়েছিল সেখানে সিসিটিভি ছিল। তারপর সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। বাকিটা আমরা জানি না। দেখা হচ্ছে।’’ এছাড়া, দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ উভয়েই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মোটরবাইক ব্যবহার করবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

প্রসঙ্গত, গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলার প্রতিবাদে এদিন গোঘাট থানার সামনে পথ অবরোধ করে স্থানীয় তৃণমূলকর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন সন্ধ্যায় ৭ নম্বর রাজ্য সড়কে পথ অবরোধে শামিল হয়। প্রায় ৩০ মিনিট পরে অবরোধ ওঠে।

স্থানীয় সূত্রের খবর, গোঘাটের পৃথক দুটি ঘটনায় পদক্ষেপ নিয়েছে শুরু করল পুলিশ। গোঘাটের বর্মা এলাকায় বিজেপির প্রচার মিছিল চলাকালীন বিজেপি-তৃণমূল সংঘর্ষ এবং প্রার্থী প্রশান্ত দিগারের গাড়ি ভাঙচুরের ঘটনায় গোঘাট থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। তাদের অধিকাংশই তৃণমূলের কর্মী-সমর্থক বলে পরিচিত।

অন্যদিকে, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় সাত জনকে চিহ্নিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই সাত জন বিজেপি নেতা কর্মী বলেই পরিচিত। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷

আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর হামলার ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ গ্রেফতারির কথা জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Election Commission of India: ‘সব কিছুর ওষুধ আছে,’ আইন-শৃঙ্খলা প্রশ্নে কড়া কমিশন! দ্বিতীয় দফা ভোটের আগে ‘মস্তান’ নিয়ে বেনজির মন্তব্য

Post Comment

You May Have Missed