Lays-র প্যাকেটে ১৫ গ্রামের বদলে ৪ গ্রাম ‘চিপস’…! জানেন, কোম্পানিকে কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল আদালত?
সভাপতি অশোক শর্মা, সদস্য অজয় কুমার ও সুপ্রিয়া আগরওয়ালের নেতৃত্বাধীন জেলা ক্রেতা সুরক্ষা কমিশন-২ একইসঙ্গে এই মামলায় খুচরা বিক্রেতা সংস্থা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে করা অভিযোগটিও খারিজ করে দিয়েছে। Live Law.in-এর একটি প্রতিবেদন অনুসারে, জানা গিয়েছে, জালান বিল্ডিং অ্যান্ড হার্ডওয়্যার স্টোরের মালিক চন্দ্রমন জালান এই মামলাটি দায়ের করেছিলেন।
অভিযোগ কী?
চন্দ্রমন জালান তাঁর অভিযোগে জানান, ২০২০ সালের ১০ নভেম্বর তিনি তাঁর বাড়িতে অতিথিদের আপ্যায়ন করার জন্য মেট্রো থেকে বেশ কিছু খাবার কিনেছিলেন। সেগুলির মধ্যে একটি ছিল লে’স চিপসের একটি প্যাকেট এবং সেদিনই এর চালান ইস্যু করা হয়েছিল। তিনি জানান, পরিবেশন করার সময় প্যাকেটটি অস্বাভাবিকভাবে হালকা মনে হয়েছিল। চিপ্সের প্যাকেটের ভিতরে যা ছিল তা ওজন করে তিনি মাত্র ৪ গ্রাম পান বলেও অভিযোগ দায়ের করেন জালান।
বিষয়টি নিয়ে গ্রাহক প্রাথমিক ভাবে মেট্রোর দ্বারস্ত হন, কিন্তু তিনি জানান যে সংস্থাটি তাঁর অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তি করেনি। এরপর তিনি ২০২২ সালের ৬ই এপ্রিল, পরিষেবা সংক্রান্ত ঘাটতি এবং অন্যায্য বাণিজ্যিক সিস্টেমের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মেট্রো যুক্তি দেখায় যে, চিপসের যে কোনও ঘাটতি উৎপাদনের সময় ঘটতে পারত, তাই উৎপাদককে এর জন্য দায়ী করা উচিত। অভিযোগ, এরপর নোটিশ জারির পরেও পেপসিকো কমিশনের সামনে হাজির হয়নি। ফল্ট মামলাটি একতরফা ভাবে এগোয়, যার অর্থ হল সব পক্ষের বক্তব্য শোনাই হয়নি।
ক্রেতা সুরক্ষা কমিশন জালানের সাক্ষ্যপ্রমাণ, যার মধ্যে কেনার চালান এবং প্যাকেটের ওজন সম্পর্কে তাঁর দাবি ইত্যাদি খতিয়ে দেখে মেট্রোর বিরুদ্ধে করা অভিযোগটি খারিজ করে দেয় এবং পেপসিকোর বিরুদ্ধে করা অভিযোগটি মঞ্জুর করে।
ক্ষতিপূরণ এবং খরচ:
এই অভিযোগের ভিত্তিতে পেপসিকোকে প্যাকেটের দাম বাবদ ৫ টাকা ফেরত দিতে বলা হয় এবং ২০২২ সালের ৬ এপ্রিল থেকে পরিশোধ না করা পর্যন্ত বার্ষিক ৬% হারে সুদও দিতে বলা হয়। এছাড়াও, এই আদেশের এক মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে মানসিক হয়রানির জন্য ৫,০০০ টাকা এবং মামলা পরিচালনার খরচ বাবদ ৩,০০০ টাকা, অর্থাৎ মোট ৮০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশে এও বলা হয়, যদি পেপসিকো সেই সময়সীমা পার করে ফেলে, তাহলে অর্ডার দেওয়ার তারিখ থেকে পরিশোধের তারিখ পর্যন্ত ৮,০০০ টাকার উপর বার্ষিক ৬% হারে সুদ প্রযোজ্য হবে। সব মিলিয়ে, ক্ষতিপূরণের পরিমাণ সুদ-সহ ৮,০০৫ টাকা হয়ে দাঁড়ায়, যা বলাই বাহুল্য, যাবতীয় সমস্যার মুলে থাকা মাত্র ৫ টাকার চিপসের প্যাকেটের চেয়ে ঢের ঢের বেশি।
Post Comment