তিন বছর আগের প্রতিবেশীকে খু*নের ঘটনার সাজা মিলল অবশেষে… ন্যায়বিচার পেল গোরাচাঁদ মাঝির পরিবার

তিন বছর আগের প্রতিবেশীকে খু*নের ঘটনার সাজা মিলল অবশেষে… ন্যায়বিচার পেল গোরাচাঁদ মাঝির পরিবার

Last Updated:

সোমবার বিচারক সন্দীপ চৌধুরী অভিযুক্ত বিন্দেশ্বর মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

+

খুনের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

পুরুলিয়া: দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায়বিচার পেল গোরাচাঁদ মাঝির পরিবার। প্রতিবেশীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত বিন্দেশ্বর মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা ও দায়রা আদালত। সোমবার বিচারক সন্দীপ চৌধুরী এই সাজা ঘোষণা করেন।

সূত্রের খবর, ২০২৩ সালের ২৬ এপ্রিল টামনা থানার মাতকুমণ্ডি গ্রামে প্রতিবেশী গোরাচাঁদ মাঝির সঙ্গে বিন্দেশ্বর মাঝির বচসা বাধে। অভিযোগ, বচসা গড়ায় হাতাহাতিতে। এর ‌জেরে ধারাল অস্ত্র নিয়ে গোরাচাঁদ মাঝির উপর হামলা চালায় বিন্দেশ্বর মাঝি। গুরুতর জখম অবস্থায় গোরাচাঁদ মাঝিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃতের স্ত্রী সুনিতা মাঝি টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ আদালতে পেশ করে। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব এবং সাক্ষীদের বয়ান শোনার পর, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী অভিযুক্ত বিন্দেশ্বর মাঝিকে দোষী সাব্যস্ত করেন।

এ বিষয়ে পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়ক বলেন, ‘তিন বছর আগে মামলা‌ রুজু হয়েছিল টামনা থানায়। অবশেষে আজ বিচার প্রক্রিয়া সম্পন্ন হল। ‌ সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছ-মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। ‌সোমবার সাজা ঘোষণার পর মৃতের পরিবারে স্বস্তির আবহ। আদালতের এই রায়ে খুশি আইনজীবী মহলও। এই রায় সমাজে অপরাধের বিরুদ্ধে কড়া বার্তা দেবে বলে মত আইন বিশেষজ্ঞদের।’

Previous post

Bankura News: বেল বাজলেই জলপানের হিড়িক, খুদে পড়ুয়াদের সুস্থ রাখতে নয়া কৌশল! স্কুলের ‘সিক্রেট’ ফর্মুলা জেনে অবাক সবাই

Next post

Teacher Recruitment: শিক্ষিকা হওয়ার স্বপ্ন! জেলার নামী বেসরকারি স্কুলে চাকরির সুযোগ, স্নাতক পাশ হলে মহিলারা আবেদন করুন

Post Comment

You May Have Missed