Sundarban News: কার্বন-ডাই-অক্সাইডের অতিরিক্ত শোষণে নদীর জলের তাপমাত্রা বাড়ছে, বড় বিপদের মুখে প্রাণীকুল! সমাধান খুঁজছেন গবেষকরা

Sundarban News: কার্বন-ডাই-অক্সাইডের অতিরিক্ত শোষণে নদীর জলের তাপমাত্রা বাড়ছে, বড় বিপদের মুখে প্রাণীকুল! সমাধান খুঁজছেন গবেষকরা

Last Updated:

Sundarban News: নদীতে কার্বন-ডাই-অক্সাইডের অতিরিক্ত শোষণে বাড়ছে জলের তাপমাত্রা। যা প্রাণীকুলের জন্য বড় বিপদের সংকেত। নদীর জলের তাপমাত্রা ১-৪ ডিগ্রি বাড়া মানেই ম্যাক্রোবেন্থিক প্রজাতি বা অমেরুদণ্ডী প্রাণীর বৃদ্ধি ও বিকাশে বাধা।

সুন্দরবনের নদীর জলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে
সুন্দরবনের নদীর জলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নদীর জলে কার্বন-ডাই-অক্সাইডের অতিরিক্ত শোষণে বাড়ছে জলের তাপমাত্রা। ফলে তা নিয়ে বাড়ছে চিন্তা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সতর্ক করেছে আইপিসিসি। জলের তাপমাত্রা বৃদ্ধিতে সঙ্কটে পড়তে পারে প্রাণীকুল। এই ঘটনা নিয়ে আগেই সতর্ক করেছিল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। জানা গিয়েছে, জলের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের জলে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত মাত্রায় শোষণ ঘটছে। এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল সুন্দরবনের ঠাকুরান নদীকে। সেখানে ১৩৩ প্রজাতির প্রাণীর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করার জন্য একটি বৈশিষ্ট্য-ভিত্তিক শ্রেণিবদ্ধ মডেল ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুনঃ পুরুলিয়ার ভোটে ‘গোলাপি’ ঝড়! নারীশক্তির জয়গান গাইতে ২৫০টি পিঙ্ক বুথ, নিরাপত্তায় মহিলা বাহিনী, নজর কাড়ছে ভোটারদের

এই কারণে সুন্দরবন অঞ্চলে মাছ, চিংড়ি, কাঁকড়াদের খাদ্যের সঙ্কট দেখা দিতে পারে। এই গবেষণা সকলের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে। নদীর জলের তাপমাত্রা ১-৪ ডিগ্রি বাড়লেই ম্যাক্রোবেন্থিক প্রজাতি বা অমেরুদণ্ডী প্রাণীর বৃদ্ধি ও বিকাশে বাধা সৃষ্টি হয়। যার ফলে সুন্দরবনে মাছ, কাঁকড়া-সহ জলজ প্রাণীর খাদ্যভাণ্ডারে টান পড়বে অচিরেই। জলের তাপমাত্রা বাড়তে থাকলে জলজ প্রাণীর সংখ্যা উল্লেখ্যযোগ্যভাবে হ্রাস পাবে। এরকম আরও বেশ কিছু প্রাণী আছে, যেগুলি বড়সড় বিপদের মুখে পড়বে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ নিয়ে সুন্দরবন বিশেষজ্ঞ গৌতম হালদার জানিয়েছেন, এই প্রবণতা উদ্বেগজনক। কীভাবে এই পরিস্থিতির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব তার উপায় ভাবতে হবে এখন। বেশ কয়েকবছর ধরে এই জিনিস নিয়ে গবেষণা চলছে। সমাধানের পথ খুঁজতে হবে সকলকেই।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Sundarban News: কার্বন-ডাই-অক্সাইডের অতিরিক্ত শোষণে নদীর জলের তাপমাত্রা বাড়ছে, বড় বিপদের মুখে প্রাণীকুল! সমাধান খুঁজছেন গবেষকরা

Previous post

ভোটের আগের রাতেই মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁকে টার্গেট করেই বোমা

Next post

WB Assembly Election 2026: নন্দীগ্রাম থেকে ময়না, হাই-ভোল্টেজ লড়াইয়ে নজিরবিহীন নিরাপত্তা! দশটি বুথের জন্য ১টি করে কিউআরটি

Post Comment

You May Have Missed