State Govt Job: রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়াল সরকার! কোন পদে কত হল?

State Govt Job: রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়াল সরকার! কোন পদে কত হল?

Last Updated:

State Govt Job: রাজ্য সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্ব সীমা আগেই বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য, এবার সেই নির্দেশিকা প্রকাশিত হল। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়াল রাজ্য সরকার।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

কলকাতা: রাজ্য সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্ব সীমা আগেই বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য, এবার সেই নির্দেশিকা প্রকাশিত হল। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়াল রাজ্য সরকার।

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী Group ‘A’ পদে বয়সসীমা বাড়িয়ে করা হল ৪১ বছর। Group ‘B’ পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে ৪৪ বছর। Group ‘C’ ও Group ‘D’ পদে নিয়োগের বয়সসীমা বেড়ে হল ৪৫ বছর।

যেই সব পদে আগে থেকেই ৪১ বছরের বেশি বয়সসীমা ছিল, সেখানে পুরনো নিয়মই বহাল থাকবে। সরকারি সংস্থা, স্ট্যাটুটরি বডি ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়োগেও সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তি কার্যকর হবে ১১ মে থেকে।অর্থ দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা।

এই সিদ্ধান্তের মধ্যেই শনিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। রাজ্যের বেশ কিছু জাতীয় সড়ককে NHAI এবং NHIDCL-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। জানা গিয়েছে, রাজ্যের মোট ৭টি জাতীয় সড়কের বেশ কিছু অংশ NHAI ও NHIDCL-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এরফলে নবান্নের নীতিগত অনুমোদনের পর জাতীয় সড়কের দীর্ঘদিনের জট কাটল।

এই প্রকল্পে NH-31, NH-33, NH-312 সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার দায়িত্ব যাচ্ছে NHAI-এর হাতে। ফলে সেভক-কোরোনেশন ব্রিজ, হাসিমারা-জয়গাঁও, চ্যাংরাবান্ধা রুটের কাজ দেখবে NHIDCL। প্রায় এক বছর ধরে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিল এই প্রকল্পগুলি।

Post Comment

You May Have Missed