PM Kisan: বিরাট সুখবর! শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে ২৩ তম কিস্তির টাকা? কবে জেনে নিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ মার্চ, গুয়াহাটি, অসমে এই প্রকল্পের ২২তম কিস্তি প্রকাশ করেন। এই কিস্তিতে ৯.৩২ কোটি কৃষকের কাছে মোট ১৮,৬৪০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে ২২টি কিস্তিতে ৪.২৫ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে। এবার সূত্রের খবর, এই বছরেই প্রকাশ পেতে পারে এই যোজনার ২৩ তম কিস্তি৷
এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাসে ২,০০০ টাকা করে পান, অর্থাৎ বছরে মোট ৬,০০০ টাকা। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়—
এপ্রিল–জুলাই
আগস্ট–নভেম্বর
ডিসেম্বর–মার্চ
এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীয়ুষ গোয়েন এই প্রকল্প ঘোষণা করেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি চালু করেন। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় Direct Benefit Transfer (DBT) প্রকল্প হিসেবে পরিচিত।
PM Kisan প্রকল্পের ২৩তম কিস্তি ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।
এর আগে কৃষকদের অবশ্যই—
e-KYC সম্পূর্ণ করতে হবে
বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হবে
যারা এখনও আবেদন করেননি, তাদের আবেদন করতে হবে
PM Kisan প্রকল্পের সুবিধা পেতে হলে-
ভারতীয় নাগরিক হতে হবে
চাষযোগ্য জমির মালিক হতে হবে
ছোট বা প্রান্তিক কৃষক হতে হবে
মাসিক ১০,০০০ টাকার বেশি পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি হওয়া যাবে না
আয়কর দাতা হওয়া যাবে না
কোনও প্রাতিষ্ঠানিক জমির মালিক হওয়া যাবে না
এই প্রকল্পের সুবিধা পেতে e-KYC করা বাধ্যতামূলক।
OTP-এর মাধ্যমে PM Kisan পোর্টালে e-KYC করা যায় অথবা নিকটস্থ CSC সেন্টারে গিয়ে বায়োমেট্রিক e-KYC করা যায়।



Post Comment