পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
নিউ ইয়র্ক সিটি : পিৎজা ডেলিভারি করার সময়ে ঘটল ভয়ঙ্কর ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মাত্র ২৮ বছরের এক যুবকের। আদতে পঞ্জাবের বাসিন্দা ওই যুবক, তবে তিনি থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গুরদীপ সিং। নিউ ইয়র্ক সিটিতে পিৎজা ডেলিভারি করার সময় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলার মৃত্যু হয়েছে ওই যুবকের।
সূত্রের খবর, প্রায় ১৩ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন গুরদীপ। ঋণ নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। ভারতে থাকা ভাই এবং বাবার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে, ভাল উপার্জনের আশায়, পরিবারকে ভাল জীবনযাপন দেওয়ার আশায় অনেক স্বপ্ন নিয়ে নিজের দেশ ছেড়ে অনেক অল্প বয়সের বিদেশে পাড়ি দিয়েছিলেন গুরদীপ। যুবকের বাবা জানিয়েছেন, বিদেশে যাওয়ার জন্য ছেলে অনেক টাকা ধার করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও অনেক বাধার সম্মুখীন হতে হয় তাঁকে। দীর্ঘদিন ধরে লড়াই করার পর ধীরে ধীরে একটু ভাল সময়ের মুখ দেখতে শুরু করছিলেন গুরদীপ। দেশে থাকা পরিবার, ভাই-বাবা যাতে ভাল থাকে তার জন্য দিনরাত পরিশ্রম করে উপার্জন করতেন ২৮ বছরের ওই যুবক। কিন্তু একদিনের আচমকা ঘটে যাওয়া একটা ঘটনায় শেষ হয়ে গিয়েছে গুরদীপের স্বপ্ন। থমকে গিয়েছে তাঁর পরিবারও।
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
আপাতত এই হামলার ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক সিটির পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, সম্ভবত ডাকাতির উদ্দেশ্য নিয়েই পিৎজা ডেলিভারি বয় গুরদীপের উপর আচমকা হামলা চালিয়েছিল ওই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। তদন্ত আরও এগোলে বাকি তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, গুরদীপের এ হেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ তাঁর গ্রাম। পঞ্জাবের জাবোওয়াল গ্রামের বাসিন্দা ছিলেন গুরদীপ। কোথা থেকে কীভাবে এমনটা ঘটে গেল বুঝে উঠতেই পারছেন না কেউ। ভারতে গুরদীপের ভাই এবং বাবা থাকেন। সরকারের কাছে তাঁরা সাহায্য চেয়েছেন যাতে যত দ্রুত সম্ভব গুরদীপের দেহ দেশে ফিরিয়ে আনা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন গুরদীপের বাবা এবং ভাই। অভিযুক্ত যেন কঠোর শাস্তি পায়, সেই দাবিও জানিয়েছেন তাঁরা। অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য যেন সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই আবেদনও জানানো হয়েছে গুরদীপের পরিবারের তরফে।
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
Post Comment