Lok Adalat: বিনা খরচে দ্রুত বিচারের ম্যাজিক! বীরভূমের ৩ মহকুমা আদালতে আদায় ১২ কোটি, চমক দিল লোক আদালত
Last Updated:
Lok Adalat: দীর্ঘদিনের আইনি জটিলতা শেষ মাত্র কয়েক মিনিটে! বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত লোক আদালতে রেকর্ড সংখ্যক মামলার বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তি হল। বিনা খরচে ও ঝঞ্ঝাটহীন উপায়ে বিচার পেয়ে স্বস্তিতে বাড়ি ফিরলেন হাজার হাজার সাধারণ মানুষ।
বীরভূম, সৌভিক রায়: গত মাসের ৪ তারিখ বিপুল সংখ্যক সিট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের সমস্ত স্থগিত কেস পুনরায় খোলা হবে। এরপরই একদিনেই মোট সাড়ে ৯ হাজার মামলার নিষ্পত্তি করা হয়। আর সেই সকল মামলার নিষ্পত্তির ঘটনায় মোট সাড়ে ১২ কোটি টাকা আদায় করা হয়েছে বলে সূত্রের খবর। যে টাকা আদায় হয়েছে সেটা সম্পূর্ণ আপোষযোগ্য এবং সমঝোতামূলকভাবে। শুনতে আবার লাগলেও এমন ঘটনা ঘটেছে বীরভূমে।
আসলে শনিবার আয়োজিত হয় বছরে দ্বিতীয় জাতীয় লোক আদালত। লোক আদালতের আয়োজনের পরিপেক্ষিতে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতেও ব্যাপক উৎসাহ এবং সফলতা অর্জনের মাইলফলক তৈরি করে। একই দিনে বীরভূম জেলার সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট আদালতে মোট ২০ টি বেঞ্চ বসানো হয়। বীরভূম জেলার গুরুত্বপূর্ণ এই তিনটি আদালতের অন্ততপক্ষে ১৫ হাজার মামলা শুনানির জন্য তোলা হয়।
Birbhum,West Bengal



Post Comment